রাম নবমীতে একধাক্কায় ৯,০০০ টাকা কমল রুপো, সস্তা সোনাও, ক্রেতাদের মুখে স্বস্তির হাসি

৯৯৯ বিশুদ্ধতার ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামের মূল্য কমে হয়েছে ১,৪৩,৭১৫ টাকায়। ৯৯৯ বিশুদ্ধতার রুপোর দামও কমেছে, যা প্রতি কেজিতে ২,২৫,০০০ টাকায় পৌঁছেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহ জুড়ে সোনা-রুপোর দামের হ্রাস-বৃদ্ধি অব্যাহত রয়েছে। দিন দুয়েক আগেই সোনার মূল্য ১.৪৪ লক্ষ টাকা ছাড়িয়েছিল। রূপোর দামেও সামান্য ওঠানামা দেখা গিয়েছিল। যদিও মধ্যপ্রাচ্যে যুদ্ধের পর থেকেই সোনা-রুপোর দাম কমছে। সপ্তাহের শুরুতেই অর্ধেক দামে বিক্রি হচ্ছিল রুপোর দাম, সোনার দামও ১.২০ লক্ষে নেমে গিয়েছিল। আজ সপ্তাহের শেষ লেনদেনের দিনে, (শুক্রবার) ভারতীয় বুলিয়ন বাজারে সোনা ও রুপোর দাম আবারও কমেছে। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)-এর অফিসিয়াল ওয়েবসাইট ibjarates.com অনুসারে, ২৭ মার্চ, সকালে প্রকাশিত দরে সোনা ও রুপোর দাম হ্রাস পেয়েছে।

সর্বশেষ মূল্য অনুযায়ী, ৯৯৯ বিশুদ্ধতার ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামের মূল্য কমে হয়েছে ১,৪৩,৭১৫ টাকায়। ৯৯৯ বিশুদ্ধতার রুপোর দামও কমেছে, যা প্রতি কেজিতে ২,২৫,০০০ টাকায় পৌঁছেছে। এছাড়া ৯৯৫ বিশুদ্ধতা অর্থাৎ ২৩ ক্যারেট সোনার দর প্রতি ১০ গ্রামে ১,৪৩,১৪০ টাকা এবং ৯১৬ বিশুদ্ধতা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দর প্রতি ১০ গ্রামে ১,৩১,৬৪৩ টাকা হয়েছে। উল্লেখ্য যে, ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) কর্তৃক প্রকাশিত মূল্য সারাদেশে বৈধ। কেন্দ্রীয় সরকার কর্তৃক ঘোষিত ছুটির দিন ব্যতীত শনি ও রবিবারে দর প্রকাশ করা হয় না। রাম নবমীর ছুটির কারণে ২৬ মার্চ, বৃহস্পতিবার দর প্রকাশ করা হয়নি।

সোনা ২৪ ক্যারেটের প্রতি ১০ গ্রামের দাম ২৪৯০ টাকা সস্তা হয়েছে। আর সোনা ২২ ক্যারেট প্রতি ১০ গ্রামের দাম ২২৮১ টাকা সস্তা। অন্যদিকে প্রতি ১ কেজি রুপোর দাম ৯১১৪ টাকা সস্তা হয়েছে। ibjarates.com-এ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ও সন্ধ্যায় প্রকাশিত সোনা ও রুপোর দামের সঙ্গে জিএসটি যোগ করা হয় না এবং গহনা কেনার সময় তৈরির খরচ আলাদাভাবে পরিশোধ করতে হয়।

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজ রাতে ভুল করেও চাঁদের দিকে তাকাবেন না, যা ঘটবে শুনলে চমকে যাবেন

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্য়াগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

দেড় বছর আগে নাবালিকাকে বিয়ে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বনগাঁয় গ্রেফতার স্বামী-শ্বশুর-শাশুড়ি

বাঁদরের মতো চোখের পলকে গাছের মগডালে, দস্যি মেয়ের কাণ্ডে চোখ কপালে নেটিজেনদের

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী