পুজোর আগে বড় ধাক্কা! সোনার দাম ১ লক্ষ পার করল, মুখ শুকলো ক্রেতাদের

২৪ ক্যারেটের ১০ গ্রাম খাঁটি সোনার দাম হয়েছে ৯৮ হাজার টাকার উপরে, যেখানে ৯৯৯ খাঁটি রূপোর দাম প্রতি কেজি ১ লক্ষ ১৩ হাজার টাকারও বেশি ছাড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনার দামে বিরাট উল্লফন! অগস্ট শুরু হতে না হতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। সঙ্গে রূপোর দামেও কোনও পরিবর্তন নেই। এদিকে চলছে বিয়ের মরসুম। নভেম্বর থেকে পুরোদমে শুরু হবে বিয়ের মরসুম। তার আগেই সোনার গহনার দোকানে ভিড়। আগেই বিয়ের গহনা কিনে রাখছেন পাত্র-পাত্রীর বাড়ির লোকজন। কিন্তু আচমকাই বাড়ল সোনার দাম। স্বাভাবিকভাবেই মাথায় হাত মধ্যবিত্তের। আজ (বুধবার), ৬ অগস্ট ভারতীয় সোনার বাজারে সোনা ও রূপার দাম লাফিয়ে বেড়েছে। ২৪ ক্যারেটের ১০ গ্রাম খাঁটি সোনার দাম হয়েছে ৯৮ হাজার টাকার উপরে, যেখানে ৯৯৯ খাঁটি রূপোর দাম প্রতি কেজি ১ লক্ষ ১৩ হাজার টাকারও বেশি ছাড়িয়েছে।

ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (IBJA) অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ৬ অগস্ট, সকালে বুলিয়ন বাজারে ৯৯৯ বিশুদ্ধতার ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,০০,৬৭২ টাকা, ৯৯৯ বিশুদ্ধতার রূপোর দাম প্রতি কেজি ১,১৩,৫৭৬ টাকা। মঙ্গলবার সন্ধ্যার হারের পরিবর্তে বুধবার সকালে সোনা বৃদ্ধির হারে অনেকটা পরিবর্তন এসেছে? জেনে নিন কতটা আজ কত গ্রাম সোনার মূল্য কতটা বাড়ল? সোনা (প্রতি ১০ গ্রামে) (২৪ ক্যারেট) ১,০0,০৭৬ টাকা হয়েছে। প্রায় ৫৯৬ টাকা বেড়েছে। সোনা প্রতি ১০ গ্রামে (২৩ ক্যারেট) ১,০০,২৬৯ হয়েছে। প্রায় ৫৯৪ টাকা বেড়েছে।

সোনা প্রতি ১০ গ্রামে (২২ ক্যারেট) ৯২,২১৬ টাকা হয়েছে। ৫৪৬ টাকা বেড়েছে। সোনা প্রতি ১০ গ্রামে (১৮ ক্যারেট) ৭৫,৫০৪ টাকা হয়েছে। প্রায় ৪৪৭ টাকা দাম বেড়েছে। সোনা প্রতি ১০ গ্রামে (১৪ ক্যারেট) ৫৮,৫৪৫টাকা হয়েছে। প্রায় ৩৪৮ টাকা বেড়েছে। রূপায় প্রতি ১ কেজির দাম ১,১৩,৫৭৬ হয়েছে। প্রায় ১,১৫৪ টাকা বেড়েছে। কেন্দ্রীয় সরকার ঘোষিত ছুটির দিনগুলি ছাড়া, শনিবার এবং রবিবার ibja দ্বারা হার প্রকাশ করা হয় না। অনুগ্রহ করে মনে রাখবেন যে ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশন দ্বারা প্রকাশিত দামগুলি বিভিন্ন বিশুদ্ধতার সোনার আদর্শ মূল্য সম্পর্কে তথ্য প্রদান করে। কর, তৈরির চার্জ এবং GST এর মধ্যে অন্তর্ভুক্ত নয়।

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?