দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের কমল সোনার দাম, তবে ঊর্ধ্বমুখী রুপো

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশ্ববাজারে সোনার দামের পতন ঘটায় শনিবার কলকাতার বাজারে আরও সস্তা হল সোনা। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ২০০ টাকা আর ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ২২০ টাকা। তবে সোনার দাম কমলেও রুপোর দাম বেড়েছে। প্রতি কেজি রুপোর দাম বেড়েছে ৭০০ টাকা।

গত এক সপ্তাহে বিশ্ববাজারে সোনা, রুপো ও প্ল্যাটিনামের দাম আচমকাই কমেছে। প্রতি আউন্স সোনার দাম কমেছে ৩ দশমিক ৮১ শতাংশ। অর্থা‍ৎ ৭০ দশমিক ৭১ ডলার। তার মধ্যে শুক্রবার সপ্তাহের শেষ কর্মদিবসে দাম কমেছে ১০ দশমিক ৪৪ ডলার। যার ফলে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ১,৮১১ ডলার।

কলকাতায় এদিন ২২ ক্যারেট সোনার দাম আগের দিনের চেয়ে ২০০ টাকা কমে যাওয়ায় প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৬ হাজার ২৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম কমে দাঁড়িয়েছে ৫০ হাজার ৪৫০ টাকা। বিয়ের মরসুমে হলুদ ধাতুর দাম কমায় সাধারণ মধ্যবিত্তরা যথেষ্টই খুশি। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে সোনার দাম কমেছে এক হাজার ১৫০ টাকার বেশি।

তবে সোনার দাম কমলেও রুপোর দাম আগের দিনের চেয়ে বেড়েছে। শুক্রবার কলকাতায় প্রতি কেজি রুপোর দাম ছিল ৫৮ হাজার ৭০০ টাকা। এদিন ৭০০ টাকা বাড়ায় প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৫৯ হাজার ৪০০ টাকা। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, সোনার চেয়ে চাহিদা বাড়ায় বিশ্ববাজারে রুপোর দাম কমা সত্বেও দেশীয় বাজারে দাম বেড়েছে।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেওয়ার পরিকল্পনা? রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল, জানেন কোথায় বেশি লাভ?

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

শেয়ার বাজারে পতন, কিন্তু গগনচুম্বী সোনা, একলাফে ৬০০০ টাকা বাড়ল রুপোর দাম

নিখুঁত টেক্সট ও স্মার্ট ইমেজ, জিপিটি ইমেজ ২.০ নিয়ে এল নতুন চমক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ