Gold Price: এক ধাক্কায় সোনার দাম কমল প্রায় হাজার টাকা

২২ ক্যারেট সোনার দাম কমেছে প্রতি ১০ গ্রামে ৯০০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসব আর সামাজিক অনুষ্ঠানের মরসুমে সাধারণ মধ্যবিত্তকে অনেকটাই স্বস্তি দিল সোনার দাম (Gold Price)। বুধবার কলকাতা বাজারে অনেকটাই সস্তা হল হলুদ ধাতু। ২২ ক্যারেট সোনার (22 Carat Gold) দাম কমেছে প্রতি ১০ গ্রামে ৯০০ টাকা। আর ২৪ ক্যারেট (24 Carat Gold) সোনার দাম কমেছে ৯৮০ টাকা। ফলে ৪৬ হাজারের ঘরে নেমেছে ২২ ক্যারেটের সোনা। আর ৫১ হাজারে নেমে এসেছে ২৪ ক্যারেটের সোনা। হলুদ ধাতুর পাশাপাশি রুপোও (Silver) আগের দিনের চেয়ে সস্তা হয়েছে। প্রতি কেজিতে দাম কমেছে ৬০০ টাকা।

গত সপ্তাহে কলকাতার বাজারে সোনা ও রুপোর দামে উত্থানপতন লক্ষ্য করা গিয়েছিল। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধ শুরু করার পরেই হলুদ ধাতুর বাজার অস্থির হয়ে পড়েছিল। ফলে বিপাকে পড়েছিলেন বিক্রেতা থেকে শুরু করে ক্রেতারা। বিশেষ করে বিয়ের মরসুমে সোনার গয়না কিনতে গিয়ে নাকানিচোবানি খেতে হয়েছিল সাধারণ মানুষকে। অনেকেই আশঙ্কা করেছিলেন, যুদ্ধের জেরে সোনার দাম (Gold Price) সর্বকালীন রেকর্ড (৫৬ হাজার ২০০ টাকা) টপকে যেতে পারে। যদিও তাদের সেই আশঙ্কা সত্যি হয়নি। বরং সাধ্যের মধ্যেই রয়েছে দুই ধাতুর দাম।

কলকাতার বাজারে এদিন প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম (22 Carat Gold) ৯০০ টাকা কমে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭৫০ টাকা। অর্থাৎ এক গ্রামের দাম ৪ হাজার ৬৭৫ টাকা। ২৪ ক্যারেটের সোনা (24 Carat Gold) প্রতি ১০ গ্রামে কমেছে ৯৮০ টাকা। যার ফলে প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৫১ হাজার টাকা। প্রতি গ্রামের দাম ৫ হাজার ১০০ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামও স্বস্তি দিয়েছে। এদিন প্রতি কেজি রুপোর দাম (Silver Price) কমেছে ৬০০ টাকা। যার ফলে প্রতি কেজি রুপোর দাম ৬০ হাজার থেকে কমে হয়েছে ৫৯ হাজার ৪০০ টাকা।

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগে কাজাখস্তানের কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

বাড়ির ভিতরেই তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল