কলকাতায় ফের মহার্ঘ সোনা ও রুপো, আজ দাম কত জেনে নিন….

২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ৪০০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীবারের পরে শুক্রবার আরও মহার্ঘ হল সোনা ও রুপো। এদিন কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে আগের দিনের তুলনায় বেড়েছে ৪০০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে প্রতি ১০ গ্রামে ৪৪০ টাকা। পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। প্রতি কেজিতে বেড়েছে ৩০০ টাকা। বিয়ের মরসুমে সোনা ও রুপোর দামে অস্থিরতায় কিছুটা হলেও দুঃশ্চিন্তায় পড়েছেন সাধারণ মধ্যবিত্ত।

বৃহস্পতিবার কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ২০০ টাকা বেড়ে দাঁড়িয়েছিল ৪৬ হাজার ৩০০ টাকায়। এদিন আরও ৪০০ টাকা বাড়ায় দাম দাঁড়িয়েছে ৪৭ হাজার ৭০০ টাকা। অর্থাৎ প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪ হাজার ৭৭০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম পর পর দুদিনে বেড়েছে ৬৬০ টাকা। যার ফলে কলকাতার বাজারে এদিন ২৪ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম হয়েছে ৫ হাজার ৯৫ টাকা। প্রতি ১০ গ্রামের দাম ৫০ হাজার ৯৫০ টাকা।

হলুদ ধাতুর সঙ্গে পাল্লা দিয়েছে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকা রুপোর দামও। প্রতি কেজিতে ৩০০ টাকা বেড়ে রুপোর দাম দাঁড়িয়েছে ৬১ হাজার ৭০০ টাকা। যদিও এপ্রিল মাসের তুলনায় অনেকটাই নিম্নমুখী রুপোর দর। পয়লা এপ্রিল প্রতি কেজি রুপোর দাম ছিল ৬৭ হাজার ৬০০ টাকা। আর ৩০ এপ্রিল সেই দাম কমে দাঁড়িয়েছিল ৬৩ হাজার ৫০০ টাকা। যদিও পয়লা বৈশাখের আগের দিন অর্থাৎ ১৪ এপ্রিল প্রতি কেজি রুপোর দাম ছিল ৭০ হাজার টাকা। এক মাসের মধ্যে প্রতি কেজি রুপোর দাম ৮ হাজার ৩০০ টাকা কমায় অনেকটাই স্বস্তিতে নিম্নবিত্তরা।

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে