ঈদ-অক্ষয় তৃতীয়ার আগে ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম

গত ২২ এপ্রিল থেকে বৃহস্পতিবার পর্যন্ত লাগাতার কমেছিল সোনার দাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই ঈদ ও অক্ষয় তৃতীয়া। মুসলিম ও হিন্দুদের দুই পার্বনের মুখেই আচমকা ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর দাম। টানা সাতদিন বাদে শুক্রবার এক ধাক্কায় ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম বাড়ল ৫৫০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৫৯০ টাকা। সোনার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। প্রতি কেজি রুপোর দাম বেড়েছে ২০০ টাকা। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, উ‍ৎসবের কারণেই দুই ধাতুর দাম চড়েছে।

গত ২২ এপ্রিল থেকে বৃহস্পতিবার পর্যন্ত লাগাতার কমেছিল সোনার দাম। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছিল এক হাজার ৩০০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম কমেছিল এক হাজার ৪১০ টাকা। পাল্লা দিয়ে কমেছিল রুপোর দামও। সোমবার থেকে টানা চারদিন ধরে রুপোর দাম ছিল নিম্নমুখী। প্রতি কেজিতে দাম কমেছিল ২ হাজার ৯০০ টাকা। ফলে সাধারণ মধ্যবিত্তের মুখে হাসি ফুটেছিল।

কিন্তু শুক্রবার কলকাতার বাজারে দুই ধাতুর দাম আচমকা ইউটার্ন নিয়েছে। বৃহস্পতিবার ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৮ হাজার টাকা। এদিন তা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৫৫০ টাকা। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৫২ হাজার ৩৭০ টাকা। এক লাফে তা ৫৩ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। ২৪ ক্যারেটের সোনার দাম বেড়ে হয়েছে ৫২ হাজার ৯৬০ টাকা। তবে রুপোর দাম আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। ২০০ টাকা বেড়ে এদিন প্রতি কেজি রুপোর দাম হয়েছে ৬৪ হাজার টাকা।

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের