৩ শতাংশ ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মচারিদের, মার্চ থেকেই কার্যকর

রাজ্যের সরকারি কর্মচারিদের তিন শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীর্ষ আদালতে শুনানির আগেই মহার্ঘ ভাতা নিয়ে বড় সড় ঘোষণা করল রাজ্য সরকার। আজ বুধবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, আগামী মার্চ মাস থেকেই রাজ্যের সরকারি কর্মচারিরা তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। পাশাপাশি শিক্ষক-অশিক্ষক কর্মচারিদের পাশাপাশি পেনশনভোগীদেরও তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। অর্থমন্ত্রী জানিয়েছেন, নতুন করে তিন শতাংশ মহার্ঘ ভাতা দিতে গিয়ে রাজ্য কোষাগার থেকে বাড়তি খরচ হবে ৩ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। যদিও রাজ্য সরকারের ঘোষণায় খুশি নয় আমজনতার চোখে ‘আসি যাই মাইনে পাই’ হিসেবে পরিচিত হওয়া সরকারি কর্মচারিরা।  

গত কয়েক মাস ধরেই বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সিপিএম ও বিজেপি পন্থী কর্মচারি সংগঠনের সঙ্ঘাত তুঙ্গে উঠেছে। স্যাট ও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারি কর্মচারিদের বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে। যদিও ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। বেশ কয়েক বার বিচারপতি বদলের কারণে ও রাজ্য সরকারের আবেদনে ত্রুটি থাকার কারণে শীর্ষ আদালতে মামলার শুনানি পিছিয়ে যায়। আগামী মাসেই মামলার শুনানি হওয়ার কথা।

তার এগেই এদিন রাজ্য বাজেটে সরকারি কর্মচারিদের জন্য ৩ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বাজেট পেশের পরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘সীমিত সাধ্যের মধ্যেও আমরা ষষ্ঠ বেতন কমিশনেরর সুপারিশ মেনে সরকারি কর্মচারি, শিক্ষক ও অশিক্ষক কর্মচারি এবং পেনশনভোগীদের জন্য ৩ শতাংশ ডি এ দিচ্ছে। আমাদের রাজ্যের সরকারি কর্মচারিরা প্রতি পাঁচ বছরে একবার বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড সহ বিদেশে ঘুরতে যেতে পারেন।’

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?