Google আর Perplexity-র ঘুম ওড়াতে ফিরল ‘পুরনো খেলোয়াড়’, চেনেন নাকি?

Share:

নিজস্ব প্রতিনিধি: এক সময় ইন্টারনেটের সমার্থক শব্দ ছিল Yahoo। কিন্তু Google-এর দাপটে কিছুটা পিছিয়ে পড়েছিল তারা। তবে পুরনো চাল যে ভাতে বাড়ে, সেটাই যেন প্রমাণ করতে চাইছে এই টেক জায়ান্ট। টেক দুনিয়ায় শোরগোল ফেলে Yahoo এবার লঞ্চ করল তাদের নিজস্ব এআই-চালিত সার্চ ইঞ্জিন—‘Yahoo Scout’। সরাসরি Google AI, Perplexity এবং ChatGPT-র রিয়েল-টাইম সার্চকে টেক্কা দিতেই যে তারা মাঠে নেমেছে, তা বেশ পরিষ্কার। Yahoo-র দাবি, এই নতুন টুল সার্চ করার পদ্ধতিকেই আমূল বদলে দেবে। এখানে হাজারটা নীল লিঙ্কে ক্লিক করার দরকার নেই; বরং এটি আপনাকে সরাসরি প্রশ্নের উত্তর দেবে।

৩০ বছরের অভিজ্ঞতার ফসল

সংস্থা জানিয়েছে, Yahoo Scout তৈরি করতে তারা তাদের ৩০ বছরের সার্চ অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছে। এর পিছনে রয়েছে ৫০০ মিলিয়ন ইউজারের ডেটা এবং ১ বিলিয়ন-এরও বেশি নলেজ গ্রাফ। ফলে আপনি যখন কোনও প্রশ্ন করবেন—সেটা ছুটির প্ল্যানিং হোক বা খেলার স্কোর—উত্তর হবে একদম স্পষ্ট, সংক্ষিপ্ত এবং পয়েন্ট-টু-পয়েন্ট।

Yahoo-র সিইও জিম ল্যানজোন বেশ আত্মবিশ্বাসের সুরেই বলেছেন, “সার্চের দুনিয়া একদম বদলে যাচ্ছে। আমাদের টিম এই দশকের অভিজ্ঞতা আর অনন্য সম্পদ ব্যবহার করে এমন কিছু তৈরি করেছে যা আমাদের লক্ষ লক্ষ ইউজারদের জন্য সত্যিই উপকারী।” তিনি আরও যোগ করেন, “এটা তো সবে শুরু। Yahoo Scout আমাদের ইউজারদের অনলাইন কাজ আরও সহজ আর দ্রুত করে তুলবে।”

কী আছে এই Yahoo Scout-?

১. শক্তিশালী টেকনোলজি: Yahoo এখানে নিজেরা সবটা তৈরি করেনি, বরং সেরাদের সঙ্গে হাত মিলিয়েছে। এই টুলের প্রাইমারি বা প্রধান মডেল হিসেবে ব্যবহার করা হয়েছে Anthropic-এর জনপ্রিয় Claude AI মডেলকে। আর তথ্যের সত্যতা যাচাই করার জন্য এটি Microsoft Bing-এর এপিআই (API) ব্যবহার করে ওপেন ওয়েবের সোর্সগুলো চেক করে নেয়।

২. শপিং হবে আরও স্মার্ট: অনলাইনে কেনাকাটা করার সময় আমরা সাধারণত ১০-১২টা ট্যাব খুলে ফেলি। Yahoo Scout সেই ঝামেলা মেটাবে। এটি এক্সপার্ট আর্টিকেল আর রিভিউ থেকে ইনসাইট নিয়ে বিভিন্ন ব্র্যান্ড আর প্রোডাক্টের তুলনা করে দেবে এক নিমেষে। সাথে থাকবে কেনার লিঙ্ক, যাতে আপনি সহজেই কিনতে পারেন।

৩. ফাইন্যান্সের খুঁটিনাটি: শেয়ার বাজার বা অর্থনীতিতে যাদের আগ্রহ, তাদের জন্য এটি দারুণ খবর। Yahoo Scout ব্যবহার করে এক ক্লিকেই সংস্থার খবর, অ্যানালিস্ট রেটিং এবং ফিনান্সিয়াল ডেটা পাওয়া যাবে। সবচেয়ে বড় ব্যাপার হলো, এর হেডলাইনগুলো প্রতি ১০ মিনিটে রিফ্রেশ হয়, অর্থাৎ আপনি সর্বদা লেটেস্ট আপডেট পাবেন।

কোথায় এবং কবে পাওয়া যাবে?

আপাতত Yahoo Scout একটি Beta ভার্সন হিসেবে লঞ্চ করা হয়েছে এবং এটি শুধুমাত্র আমেরিকার ইউজারদের জন্য উপলব্ধ। আগ্রহী ইউজাররা Scout.Yahoo.com-এ গিয়ে অথবা iOS এবং Android-এর Yahoo Search App-এর মাধ্যমে এটি ব্যবহার করতে পারবেন। সংস্থা জানিয়েছে, প্রায় ২৫০ মিলিয়ন আমেরিকান ইউজার এখনই এটি ব্যবহার করতে পারবেন এবং আগামী মাসগুলোতে এতে আরও নতুন নতুন ফিচার যোগ হবে।

টেক দুনিয়ায় AI-এর লড়াই এখন তুঙ্গে। একদিকে Google-এর একাধিপত্য, অন্যদিকে Perplexity-র মতো নতুন ও দ্রুতগতির প্লেয়ার। এই ভিড়ের মাঝে Yahoo তাদের পুরনো ঐতিহ্য আর নতুন প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে কতটা জায়গা করে নিতে পারে, সেটাই এখন দেখার।

 

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর