সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভুরি-ভুরি মোবাইল ফোনের সিম কার্ড সংগ্রহ করার উপরে রাশ টানতে চলেছে টেলিযোগাযোগ মন্ত্রক। আগামী সোমবার (২৪ অগস্ট) যেসব গ্রাহক ইতিমধ্যে নির্ধারিত সর্বোচ্চ সীমার কোটায় পৌঁছে গিয়েছেন, তাঁদের নতুন সিম কার্ড দিতে পারবে না মোবাইল ফোন পরিষেবা প্রদানকারী সংস্থাগুলো। অর্থা‍ৎ চাইলেই কোনও গ্রাহক নিজের নামে যত খুশি সিম কার্ড কিনতে পারবেন না।

এক সর্বভারতীয় বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ‘গত ১৭ অগস্ট দেশের মোবাইল অপারেটরদের উদ্দেশে এক নির্দেশিকা জারি করেছে টেলিযোগাযোগ বিভাগ। ওই নির্দেশিকায় বলা হয়েছে, ‘মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোকে প্রযুক্তিগত ও সাংগঠনিক ব্যবস্থা চালু করতে হবে, যার মাধ্যমে নির্ধারিত সীমার বাইরে গিয়ে মোবাইল সংযোগ নেওয়ার চেষ্টাকারী গ্রাহকদের শনাক্ত করা সম্ভব হবে। এ ধরনের গ্রাহকদের জানিয়ে দিতে হবে যে, তাঁদের নামে অনুমোদিত সর্বোচ্চ সংখ্যক সংযোগ ইতিমধ্যে নেওয়া হয়ে গিয়েছে।’ এক দশকেরও বেশি সময় আগে টেলিযোগাযোগ বিভাগ (DoT) জনপ্রতি সর্বোচ্চ নয়টি সিম কার্ড ইস্যু করার সীমা বেঁধে দিয়েছিল। এই নিয়মটি সব অপারেটর এবং টেলিকম সার্কেলের ক্ষেত্রে প্রযোজ্য। তবে জম্মু ও কাশ্মীর, অসম এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বাসিন্দারা সর্বোচ্চ ছয়টি সংযোগ বা সিম কার্ড নেওয়ার অধিকারী ছিলেন। যদিও অনেক ক্ষেত্রেই মোবাইল অপারেটর সংস্থাগুলো নিজেদের ব্যবসায়িক স্বার্থে ওই সীমার বাইরে গিয়েও গ্রাহকদের সিম কার্ড বিক্রি করে আসছিল বলে অভিযোগ।

টেলিযোগাযোগ বিভাগের নয়া সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে নতুন কোনও সিমকার্ড ইস্যু করার আগে টেলিকম সংস্থাগুলোকে গ্রাহকের বিদ্যমান সংযোগের সংখ্যা যাচাই করতে হবে। ফলে, যেসব গ্রাহক ইতিমধ্যেই নির্ধারিত সীমার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছেন, তাদের নতুন কোনও সিমকার্ড দেওয়া যাবে না। পাশাপাশি নতুন সংযোগ নেওয়ার সময় তথ্য-ও জমা দিতে হবে। গ্রাহকদের ‘কাস্টমার অ্যাপ্লিকেশন ফর্ম’ (CAF)-এ তাঁদের নামে ইতিমধ্যে নিবন্ধিত মোবাইল নম্বরগুলোর উল্লেখ করতে হবে; এর মধ্যে অন্য কোনও অপারেটর বা অন্য কোনও টেলিকম সেবা এলাকা থেকে নেওয়া সংযোগের তথ্যও অন্তর্ভুক্ত থাকবে।’

 

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

ডায়েটে বেগুন রাখলেই কমবে ওজন! জেনে নিন ৬টি উপকারিতা

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

আরামবাগের বিভিন্ন নদী বাঁধের দুর্বল অংশ অনতিবিলম্বে মেরামতির নির্দেশ শুভেন্দুর

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের