নয়া বাইক আনল হিরো, কিন্তু শুধুমাত্র ১০০ ক্রেতা কিনতে পারবেন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রতিষ্ঠাতা ব্রিজমোহন লাল মুঞ্জলের ১০১তম জন্মদিবস উপলক্ষে হিরো সেন্টেননিয়াল নামে নয়া মোটরবাইক নিয়ে এল দেশের নামী দ্বিচক্রযান নির্মাতা হিরো মোটোকর্প। আজ সোমবার (১ জুলাই) ওই মোটরবাইক নিয়ে আসা হয়েছে। তবে চাইলেও সবাই নয়া মোটরবাইক কিনতে পারবেন না। অর্থা‍ৎ ক্রেতা হওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত রেখেছে সংস্থাটি। মাত্র ১০০ জন ভাগ্যবানই ওই গাড়ি সংগ্রহ করার সুযোগ পাবেন। শাপাশি এদিন  Xtreme 125R ও হার্লে ডেভিডসনের আদলে তৈরি Mavrick 440 নামে নয়া দুই মডেলের বাইকও আনা হয়েছে। ওই দুই বাইক অবশ্য বাজারে মিলবে।

শুধুমাত্র নিলামের জন্য আনা হিরো সেন্টেননিয়াল বাইকটি সংস্থার জনপ্রিয় মডেল হিরো কারিজমা এক্সএমআর ( HERO KARIZMA XMR) অনুকরণেই তৈরি করা হয়েছে। ২১০ সিসি ইঞ্জিনযুক্ত বাইকটি তৈরি হয়েছে কার্বন ফাইবার দিয়ে।  সিঙ্গল সিটের বাইকটিতে নয়া বেশ কিছু ফিচার্স যুক্ত করা হয়েছে। সম্পূর্ণ এগজাস্টিবেল সাসপেনশন, কার্বন ফাইবার এগজস্ট মাফলার যুক্ত অ্যাক্রোফোবিকও রয়েছে। তাছাড়া এমআরএফের টায়ার ব্যবহার করা হয়েছে। গাড়িটির ওজন বেড়ে দাঁড়িয়েছে ১৫৮ কেজি।

তবে সংস্থার প্রতিষ্ঠাতা ব্রিজমোহন লাল মুঞ্জলের ১০১তম জম্নদিন উপলক্ষে আনা বাইকটি বাজারে আমজনতার জন্য ছাড়া হচ্ছে না। নিলামের মাধ্যমেই কেনার সুযোগ থাকবে। হিরো মোটোকর্পের বর্তমান চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর পঙ্কজ মুঞ্জল জানিয়েছেন,  ‘দ্বিচক্রযানের ক্ষেত্রে ব্রিজমোহন লাল মুঞ্জলের অবদান স্মরণে রেখেই হিরো সেন্টিনেন্টাল নামে নয়া গাড়ি আনা হয়েছে। তবে আম আদমির জন্য ওই গাড়ি বাজারজাত করা হচ্ছে না। সংস্থার কর্মচারি, শেয়ারগ্রহীতা এবং ব্যবসায়িক অংশীদাররা এই গাড়ি সংগ্রহের জন্য আবেদন জানাতে পারবেন। তাও মাত্র ১০০ জন সৌভাগ্বান ওই সুযোগ পাবেন।’

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের