6000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজারে হাজির HMD Vibe2  5G স্মার্টফোন

Share:

নিজস্ব প্রতিনিধি : বাজেট স্মার্টফোনের বাজারে নতুন চমক নিয়ে এল HMD । সদ্য লঞ্চ হওয়া HMD Vibe 2 5G স্মার্টফোনের প্রথম সেল আজ মঙ্গলবার ( ২৬ মে) থেকে শুরু হয়েছে। কম দামের এইচএমডি ভাইব 2 5জি স্মার্টফোনটি অক্টা-কোর Unisoc চিপসেট প্রসেসরে কাজ করে। তাছাড়া, এই ফোনের একটি অন্যতম ফিচার হল, 6000mAh ব্যাটারি  ও 120Hz ডিসপ্লে । এই স্মার্টফোনটি Cosmic Lavender, Nordic Blue এবং Peach Pink তিনটি রংয়ে পাওয়া যাচ্ছে। কম দামে বড় ব্যাটারি, 5G কানেক্টিভিটি এবং হাই রিফ্রেশ রেট ডিসপ্লের কারণে ফোনটি ইতিমধ্যেই টেকপ্রেমীদের নজর কেড়েছে। HMD Vibe 2 5G-এর 4GB RAM + 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১০,৯৯৯ টাকা। অন্যদিকে 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম ১১,৯৯৯ টাকা।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ফিচারের দিক থেকে ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে অক্টাকোর Unisoc প্রসেসর। ক্যামেরা বিভাগে রয়েছে 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফি ও ভিডিও কলের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা। সবচেয়ে বড় আকর্ষণ হল এর 6000mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যাকআপ দেওয়ার দাবি করছে। এছাড়াও ফোনটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। রিপোর্ট অনুযায়ী, এই স্মার্টফোনে ‘Indus by Sarvam AI’ ফিচারও রয়েছে, যা ভারতীয় ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। স্টোরেজের ক্ষেত্রেও ব্যবহারকারীরা microSD  কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুবিধা  পাবেন ।

ভারতের বাজেট 5G স্মার্টফোন সেগমেন্টে HMD Vibe 2 5G নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেট ডিসপ্লে এবং AI-ভিত্তিক ফিচারের সমন্বয়ে কম দামের এই ফোন অনেক ব্যবহারকারীর জন্য আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে। এছাড়াও ফোনটি Android 16 ভিত্তিক সফটওয়্যারে চলবে বলে জানা গিয়েছে। ফলে নতুন UI ও উন্নত সিকিউরিটি ফিচারের অভিজ্ঞতা মিলবে। দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং ও হালকা গেমিং সব ক্ষেত্রেই স্মুথ পারফরম্যান্স দেওয়ার লক্ষ্য নিয়েই ফোনটি আনা হয়েছে।

 

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের