স্মার্টফোন ব্যবহারকারীদের সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক, দ্রুত বদলে নিন সেটিংস

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতি মুহূর্তে ওৎ পেতে বসে থাকে প্রতারকরা। সুযোগ পেলেই অ্যাকাউন্ট ফাঁকা করতে প্রস্তুত তারা। বর্তমান সময়ে কল ফরওয়ার্ডিং স্ক্যাম ঘটে চলছে। ব্যবহারকারীদের এই বিষয়ে স্পষ্ট ধারনা নেই। সাইবার প্রতারকদের কাছে পৌঁছে যাচ্ছে ওটিপি। এরফলে অ্যাকাউন্টে হানা দিতে পারছে তাঁরা।

স্মার্টফোন ব্যবহারকারীদের অজান্তেই ফোনের একটি সেটিংস ব্যবহার করে সমস্ত তথ্য হাতিয়ে নিচ্ছে তাঁরা। আগে প্রতারকরা ভুয়ো লিঙ্ক পাঠিয়ে বা অন্য কোনও উপায়ে টাকা আদায় করত। এখন সেসব অতীত। মোবাইল ফোনের সেটিংস ব্যবহার করে প্রতারণা করছে প্রতারকরা। স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতার সঙ্গে বলা হয়েছে, সাইবার অপরাধীরা মোবাইল ফোনের কল ফরওয়ার্ডিং বৈশিষ্ট্যকে ব্যবহার করেছে। এই বৈশিষ্ট্যটি সাধারণত মানুষ যখন তাদের ফোন অন্য কোনও নম্বরে ফরোয়ার্ড করেন, তখনই ফাঁদ পাতে প্রতারকরা।  এই বৈশিষ্ট্যটি সাইবার জালিয়াতির জন্য একটি নতুন অস্ত্র হয়ে উঠেছে।

জানা যায়, সাধারণ ফোন হিসেবে এগুলো আসে। প্রতারকরা কুরিয়ার ও ডেলিভারি এজেন্ট হিসেবে নিজেদের পরিচয় দেয়। ব্যবহারকারীকে বলা হয়, তাঁর নামে একটি পার্সেল আছে। সেই পার্সেল ডেলিভারি করতে কিছু সমস্যা হচ্ছে। সেই পার্সেল দ্রুত পৌঁছে দেওয়া হবে। বিশ্বাস অর্জন করতে একটি মেসেজও পাঠায় তারা। তারজন্য, ইউএসএসডি কোড দিয়ে ফোন করতে বলা হয়। এখানেই ছড়িয়ে রয়েছে জাল। এই নম্বরগুলো শুরু হয়, ২১, ৬১, ৬৭ দিয়ে। ব্যবহারকারীরা বুঝতে না পেরে সেি নম্বরে ডায়েল করেন। তাঁদের কল রেকর্ডিং সক্রিয় হয়ে যায়। এরপরেই ব্যাঙ্ক সংক্রান্ত সমস্ত তথ্য প্রতারকদের কাছে পৌঁছে যাচ্ছে। কিন্তু ব্যাবহারকারীরা জানতেও পারল না কীভাবে তাঁর ফোন থেকে অন্য জায়গায় তথ্য চলে গেল। অ্যাকাউন্ট থেকে টাকা তোলার পরে বিষয়টি বোঝা যায়।

স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, কারোর যদি মনে সন্দেহ হয় যে তার ফল ফরওয়ার্ডিং পদ্ধতি চালু হয়ে গিয়েছে। তাহলে দ্রুত ##০০২# ডায়াল করতে হবে। এই কোড সব ধরনের কল ফরওয়ার্ডিং কে বন্ধ করে দেয়। খুব সহজে ফোন ব্যবহারকারীদের কাছে আসতে থাকে। এখন শুধু প্রযুক্তির বিষয় নয় সচেতনতার বিষয়।

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

গ্রেফতার স্বরূপ-ঘনিষ্ঠ ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার

মাত্র দু’ঘন্টাতে কর্পূরের মতো উবে গেল মেসির শেষ ম্য়াচের টিকিট

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর