মোবাইলই হবে বাড়ির চাবি! নতুন ফিচার আনল Samsung

Share:

নিজস্ব প্রতিনিধি: চাবি হারানো, দরজার সামনে দাঁড়িয়ে বিপাকে পড়া, এই চেনা সমস্যার দিন ফুরোতে চলেছে! প্রযুক্তির হাত ধরে এবার আপনার পকেটেই থাকবে বাড়ির দরজার চাবি। নতুন এক অত্যাধুনিক ফিচার নিয়ে হাজির হয়েছে স্যামসাং (Samsung), যা স্মার্টফোনকেই রূপান্তর করবে ডিজিটাল হোম কি-তে।

এক প্রতিবেদনে জানা গিয়েছে, ‘ডিজিটাল হোম কি’ নামে এই ফিচারটি যুক্ত হচ্ছে Samsung Wallet-এ। এর ফলে ব্যবহারকারীরা তাদের গ্যালাক্সি স্মার্টফোন ব্যবহার করেই সহজে স্মার্ট দরজা বা ডিজিটাল লক খুলতে পারবেন। আগে যেমন এই ওয়ালেটের মাধ্যমে গাড়ির ডিজিটাল চাবি ব্যবহার করা যেত, এবার সেই সুবিধা মিলবে ঘরের দরজাতেও।

আরও পড়ুন: ভোটার লিস্টে নাম নেই? ট্রাইব্যুনালে আবেদনের সহজ নিয়ম জেনে নিন

স্যামসাং ইলেকট্রনিক্সের ডিজিটাল ওয়ালেট বিভাগের প্রধান ওনচোল চাই (Woncheol Chai) জানিয়েছেন, ব্যবহারকারীদের জন্য আরও নিরাপদ ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা তৈরি করাই তাদের লক্ষ্য। বিভিন্ন পার্টনারের সহযোগিতা এবং ‘কানেক্টিভিটি স্ট্যান্ডার্ডস অ্যালায়েন্স’-এর মাধ্যম তৈরি এ ‘আলিরো’ স্ট্যান্ডার্ড অনুসরণ করেই এই প্রযুক্তি গড়ে তোলা হয়েছে। এই নতুন ফিচারটি জনপ্রিয় স্মার্ট লক ব্র্যান্ড যেমন নুকি ও শ্লেজ-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। নিরাপত্তার দিক থেকেও রয়েছে কড়া ব্যবস্থা -EAL6+ সার্টিফিকেশন অনুযায়ী তৈরি এই সিস্টেম ব্যবহার করতে হবে বায়োমেট্রিক ভেরিফিকেশন, যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি কাপিন কোড।

এছাড়াও, ফোন হারিয়ে গেলে ব্যবহারকারী Samsung Find-এর মাধ্যমে দূর থেকেই ডিজিটাল চাবি নিয়ন্ত্রণ বা মুছে ফেলতে পারবেন। ফলে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তারও অবকাশ কম। ইতিমধ্যেই কিছু নির্দিষ্ট অঞ্চলে এই ফিচার চালু করা শুরু হয়েছে। ধাপে ধাপে আরও স্মার্ট লক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে বিশ্বজুড়ে এই পরিষেবা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে স্যামসাংয়ের।

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

বিতর্ক নিয়েই বক্সঅফিসে সুনামি! মুক্তির ৪ দিনে বিশ্বব্যাপী ২৩৩ কোটি আয় ‘পেড্ডি’র

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১