এয়ারবাসের সঙ্গে গাঁটছড়া, ভারতে সামরিক বিমান তৈরি করবে টাটা

স্পেনের বিখ্য়াত বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাস ডিফেন্স অ্য়ান্ড স্পেস কোম্পানির সঙ্গে ২০ হাজার কোটি টাকার সামরিক বিমান কেনার চুক্তি সম্পন্ন করার বিষয়ে সম্মতি দিল প্রতিরক্ষামন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি: স্পেনের বিখ্য়াত বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাস ডিফেন্স অ্য়ান্ড স্পেস কোম্পানির সঙ্গে ২০ হাজার কোটি টাকার সামরিক বিমান কেনার চুক্তি সম্পন্ন করার বিষয়ে সম্মতি দিল প্রতিরক্ষামন্ত্রক। কেন্দ্রীয় মন্ত্রক শুক্রবারই এই বিষয়ে ছাড়পত্র দিয়েছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, চুক্তি অনুযায়ী ভারতকে মোট ৫৬টি ‘C-295’ মাঝারি মাপের সামরিক পণ্য়বাহী বিমান সরবরাহ করবে এয়ারবাস ডিফেন্স অ্য়ান্ড স্পেস কোম্পানি। এরমধ্য়ে প্রথম ১৬টি বিমান সরাসরি স্পেনের কারখানা থেকে তৈরি করে পাঠানো হবে। বাকি তৈরি হবে ভারতেই। এই চুক্তিতে এয়ারবাসের অন্য়তম অংশিদার ভারতের টাটা গোষ্ঠী।

ভারতীয় সেনাবাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেনাবাহিনীর তিন বিভাগকেই আধুনিক সাজ-সরঞ্জাম কেনার ছাড়পত্র দেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে বায়ুসেনার জন্য় স্পেনের এয়ারবাস সংস্থা থেকে কেনা হচ্ছে এই পন্য়বাহী বিমান। সূত্রের খবর, বায়ুসেনার হাতে বর্তমানে ‘Avro-748’ বিমান রয়েছে। যেগুলি ধাপে ধাপে পরিবর্তন করে অত্যাধুনিক ‘C-295’ বিমান কেনা হচ্ছে।

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, স্পেন থেকে প্রথম ১৬টি বিমান সরাসরি ভারতে পাঠাবে এয়ারবাস। পরের ৪০টি বিমান ভারতেই ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় তৈরি করবে এয়ারবাস এবং টাটা অ্য়াডভান্স সিস্টেম যৌথভাবে। মোট চুক্তি ১০ বছরের। সূত্রের খবর, আগামী ৪৮ মাসের মধ্য়ে ১৬টি ‘C-295’ মাঝারি মাপের সামরিক পণ্য়বাহী বিমান সরবরাহ করতে হবে স্পেনের সংস্থা এয়ারবাসকে।

অপরদিকে, টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা এই ঐতিহাসিক চুক্তি সম্পাদনের জন্য এয়ারবাস ডিফেন্স, টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অভিনন্দন জানিয়েছেন। তিনি এই চুক্তিকে ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেথ করে টুইট করেছেন। এটি এই ধরনের প্রথম প্রকল্প যার অধীনে ভারতের কোনও বেসরকারি কোম্পানি সামরিক বিমান তৈরি করবে।

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের