Loading live market data...
Loading active stocks...
Connecting...

কয়লার অভাব আরও বাড়বে, তৈরি হবে বিদ্যুতের ভয়াবহ সঙ্কট

কয়লার অভাব হবে ৪২ কোটি পাঁচ লক্ষ টন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্ল: কয়েক মাসের মধ্যে দেশে কয়লার ভয়াবহ সঙ্কট দেখা দেবে। সেই সঙ্গে তৈরি হবে বিদ্যুতের মারাত্মক আকাল। এমই এক চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এসেছে। রিপোর্ট প্রকাশ করেছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। তাদের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, কয়লার অভাব হবে ৪২ কোটি পাঁচ লক্ষ টন। বলা হচ্ছে, গত ৩৮ বছরের তুলনায় চলতি বছর বিদ্যুতের চাহিদা সব থেকে বেশি। এর সঙ্গে যুক্ত হয়েছে রুশ-ইউক্রেন যুদ্ধ।

রিপোর্টে বলা হয়েছে, আরও বেশ করে কয়লার আমদানির প্রয়োজন হবে। আমদানি এখন থেকে শুরু না করলে আগামী জুলাইতে দেশে কয়লার অভাব চূড়ান্ত মাত্রায় পৌঁছে যাবে। বর্তমান অর্থবর্ষে কয়লার জোগান হতে পারে ১৫৪ কোটি ৩০ লক্ষ টন, যা প্রয়োজনের তুলনায় ৪২কোটি পাঁচ লক্ষ টন কম। আর দেশের প্রয়োজন ১৯৭ কোটি ৩০ লক্ষ কয়লার। শুক্রবার কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর উপস্থিতিতে এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। মন্ত্রকের শীর্ষকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। হিসেব অনুযায়ী, ২০২৩-য়ের মার্চ পর্যন্ত বিদ্যুতের চাহিদা থাকবে ৭৪৮ কোটি ৬০ লক্ষ টন।এই ব্যাপারে আগেও একটি সমীক্ষা করা হয়েছিল। তার তুলনায় বিদ্যুতের চাহিদার পরিমাণ থাকবে ৩.৩ শতাংশ। কোল ইন্ডিয়াকে বলা হয়েছে, পরিস্থিতি সঙ্কটজনক হয়ে ওঠার আগে বাইরে থেকে যেন অবিলম্বে কয়লা আমদানি করে রাজ্যগুলিকে বন্টন করা হয়।

কয়লার সঙ্কট দেখা দিলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সম্প্রতি তা দেখা গিয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ট্রেনগুলিকে বাতিল করে মালগাড়ি করে বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা সরবরাহ করা হয়েছিল।

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার