ভাঙল ৩০ বছরের রেকর্ড, মে মাসে পাইকারি মুদ্রাস্ফীতি পৌঁছল ১৫.৮৮ শতাংশে

এপ্রিলের চেয়ে সামান্য কমে মে মাসে খুচরো মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছিল সাত দশমিক ০৪ শতাংশে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে পাইকারি মুদ্রাস্ফীতি (Wholesale Price Index) লাফিয়ে বাড়ছে। এপ্রিল মাসে যেখানে পাইকারী মুদ্রাস্ফীতি (Wholesale Price Index) ছিল ১৫ দশমিক ০৮ শতাংশ, তা মে মাসে এক লাফে বেড়ে হয়েছে ১৫ দশমিক ৮৮ শতাংশ। গত ৩০ বছরের মধ্যে এটাই সর্বকালীন রেকর্ড। মূলত অপরিশোধিত তেল (Crude Oil) ও খাদ্যদ্রব্যের (Food Item) দামই সর্বাধিক বেড়েছে। পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে আনা যাবে, তা ভেবেই কুল পাচ্ছেন না মোদি সরকারের অর্থনৈতিক উপদেষ্টারা (Ecomic Advisor)। পাইকারী মুদ্রাস্ফীতি বেড়ে চলায় সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে।

গতকাল সোমবারই মে মাসের খুচরো মুদ্রাস্ফীতির (Retail Price Index) সূচক প্রকাশ করেছিল মোদি সরকার। এপ্রিলের চেয়ে সামান্য কমে মে মাসে খুচরো মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছিল সাত দশমিক ০৪ শতাংশে। কিন্তু ২৪ ঘন্টার মধ্যে সেই স্বস্তি কর্পূরের মতো উবে গেল। মঙ্গলবার মে মাসের পাইকারি মুদ্রাস্ফীতি প্রকাশ করা হয়। মে মাসে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি দাঁড়িয়েছে ১২.৩৪ শতাংশে। শাকসবজি থেকে গম, ফল থেকে আটা-সব কিছুর দামই বেড়েছে। সবজির দাম বেড়েছে ৫৬.৩৬ শতাংশ, গমের দাম ১০.৫৫ শতাংশ এবং ডিম, মাংস ও মাছের দাম ৭.৭৮ শতাংশ। খাদ্যদ্রব্যার পাশাপাশি জ্বালানি ও বিদ্যুতের মূল্যস্ফীতিও চোখ কপালে তোলার মতো। দুই ক্ষেত্রে মূল্যস্ফীতি ৪০.৬২ শতাংশে দাঁড়িয়েছে।

গত বছরের এপ্রিল মাস থেকেই পাইকারি মুদ্রাস্ফীতি দুই অঙ্কের ঘরে। গত বছরের মে মাসে যেখানে পাইকারি মুদ্রাস্ফীতির হার ছিল ১৩ দশমিক ১১ শতাংশ, তা এবার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৮৮ শতাংশ। বাজারে গিয়ে জিনিসপত্র কিনতে গিয়ে চোখে রীতিমতো সর্ষে ফুল দেখছেন আম আদমি।

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের