ইন্ডিগোর কীর্তিতে চটেছেন জ্যোতিরাদিত্য, কড়া পদক্ষেপের পথে শিশু অধিকার রক্ষা কমিশন

রিপোর্ট চাইল ডিজিসিএ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রতিবন্ধী এক শিশু ও তাঁর পরিবারকে বিমানে উঠতে বাধা দিল ইন্ডিগো। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার খবর কানে গিয়েছে অসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার। তিনি টুইট করে নিজেই তদন্ত নামার কথা জানিয়েছেন। অন্যদিকে, শিশু অধিকার রক্ষা কমিশন কড়া পদক্ষেপ করতে চলেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার। জানা গিয়েছে, বিমানে ওঠার সময় ওই প্রতিবন্ধী শিশু ও তাঁর পরিবারকে বাধা দেওয়া হয়। বিমান সংস্থার তরফ থেকে বলা হয়, শিশুটির আচরণ স্বাভাবিক নয়। তাকে দেখে উডা়নের বাকি যাত্রীরা ভয় পেয়ে যেতে পারেন ধরে নিয়েই বিমানে উঠতে বাধা দেওয়া হয়েছিল। পাশাপাশি এটাও জানিয়ে দেওয়া হয়, তারা কোনও ধরনের পক্ষপাতিত্ব সমর্থন করেন না।

বিমান সংস্থার এই আচরণ ছড়িয়ে পড়তে দেরি হয়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হযেছে গোটা ঘটনা। এক সাংবাদিক তাঁর টুইটার হ্যান্ডলে টুইট করলে মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সেটি রিটুইট করেন। টুইটারে তিনি লেখেন,  ‘কোনও ভাবেই এই ধরনের আচরণকে সমর্থন নয়। কোনও মানুষেরই এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া উচিত নয়। আমি নিজেই বিষয়টির তদন্ত করছি। পরবর্তীতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে, ডাইরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন পৃথকভাবে টুইট করে জানিয়েছে, তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে। ইন্ডিগোর কাছে রিপোর্ট তলব করা হয়েছে। ডিজিসিএ-য়ের প্রধান অরুণ কুমার সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘সেদিন ঠিক কী হয়েছিল, তা জানতে চেয়ে ইন্ডিগোর কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। বলা হয়েছে দ্রুত রিপোর্ট দিতে হবে। রিপোর্ট খতিয়ে দেখার পর পরবর্তী পদক্ষেপ করা হবে।

আরও পডু়ন ফের আকাশে উড়বে জেট এয়ার, পেল স্বরাষ্ট্র মন্ত্রকের ক্লিয়ারেন্স

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা