গুগল-অ্যামাজন-মাইক্রোসফট-এ হামলার হুমকি ইরানের, কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ক্রমশ নতুন ও উদ্বেগজনক মোড় নিচ্ছে। এবার যুদ্ধের প্রভাব পড়তে পারে বিশ্বের বড় প্রযুক্তি সংস্থাগুলির ওপরও। গুগল,অ্যামাজন,মাইক্রোসফটে হামলার হুমকি দিয়েছে ইরান। ইরান থেকে উঠে এসেছে এমনই এক সতর্কবার্তা, যেখানে একাধিক মার্কিন প্রযুক্তি কোম্পানিকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট সংস্থাগুলির কর্মীদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

ইরানের সংবাদসংস্থা তাসনিম নিউজ একটি প্রতিবেদনে দাবি করেছে, কিছু মার্কিন প্রযুক্তি সংস্থার অফিস ও পরিকাঠামোকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এই তালিকায় গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, এনভিডিয়া, আইবিএম, ওরাকল এবং প্যালান্টির টেকনোলজিসের মতো বড় সংস্থার নাম রয়েছে বলে জানা গিয়েছে। ইরানের দাবি, এই সংস্থাগুলির অনেক প্রযুক্তি আমেরিকা ও ইজরায়েলের সামরিক ব্যবস্থার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত। সেই কারণেই যুদ্ধ পরিস্থিতিতে এগুলিকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা যেতে পারে বলে তাদের বক্তব্য। 

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই প্রযুক্তি সংস্থাগুলির গুরুত্বপূর্ণ অফিস ও ডেটা সেন্টার রয়েছে। যেমন দুবাই ও কাতারে গুগলের অফিস রয়েছে। অন্যদিকে, মাইক্রোসফটের আঞ্চলিক সদর দপ্তর ও ক্লাউড পরিষেবার পরিকাঠামোর বড় অংশও এই অঞ্চলে অবস্থিত। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে অ্যামাজনের একাধিক বড় ক্লাউড ডেটা সেন্টার রয়েছে, যা বহু আন্তর্জাতিক পরিষেবার ভিত্তি হিসেবে কাজ করে।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক যুদ্ধের ধরন বদলে যাচ্ছে। এখন আর শুধু সেনাবাহিনী বা সামরিক ঘাঁটি নয়, প্রযুক্তি ও ডিজিটাল পরিকাঠামোও আক্রমণের লক্ষ্য হতে পারে। সম্প্রতি ২০২৬ সালের ১ মার্চ ইরানের একটি ড্রোন হামলায় অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS)-এর কয়েকটি ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই হামলার ফলে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কিছু ক্লাউড পরিষেবায় বিঘ্ন ঘটে। 

এর জেরে স্টোরেজ, ডেটাবেস ও কম্পিউটিং প্ল্যাটফর্মের মতো পরিষেবাগুলিতে সাময়িক সমস্যা দেখা দেয়। এর প্রভাব পড়ে বিভিন্ন সংস্থার অনলাইন পরিষেবায়, এমনকি ব্যাংকিং ও স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও। সম্ভাব্য হামলার আশঙ্কা প্রকাশ করে ইরান তাদের নাগরিকদের ব্যাংক এবং বড় প্রযুক্তি সংস্থাগুলির অফিসের কাছাকাছি এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত ইতিমধ্যেই বিশ্বজুড়ে জ্বালানি বাজার ও আন্তর্জাতিক ব্যবসার ওপর প্রভাব ফেলছে। বিশেষজ্ঞদের মতে, যদি প্রযুক্তি সংস্থাগুলির ডেটা সেন্টার বা ক্লাউড অবকাঠামোর ওপর হামলা বাড়ে, তাহলে তার প্রভাব শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না; বরং বিশ্বজুড়ে ইন্টারনেট ও ডিজিটাল পরিষেবাতেও বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। তাঁদের মতে, আধুনিক যুদ্ধের নতুন কৌশল হল শত্রু দেশের প্রযুক্তিগত ভিত্তিকে দুর্বল করে দেওয়া-যেখানে লক্ষ্যবস্তু হতে পারে ডেটা সেন্টার, ক্লাউড নেটওয়ার্ক এবং বিভিন্ন ডিজিটাল সিস্টেম।

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

রাতভর টানা বৃষ্টিতে আবারও ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে বিচ্ছিন্ন মিরিক

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

উ‍ৎসবের মরশুমে বাড়িতেই ‘মুগ পুলি’ বানিয়ে পরিজনদের চমকে দিন

চায়ের আড্ডায় গুজরাতি স্বাদ! রইল মশলাদার বাদাম পকোড়ার রেসিপি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের