মহাশূন্যে নেক্সট জেন উপগ্রহের সফল উৎক্ষেপণ ইসরোর

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীহরিকোটা: মহাকাশে পাড়ি দিল এনভিএস-০১ উপগ্রহ। সোমবার সকাল ১০টা ৪২ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে উপগ্রহটির সফল উৎক্ষেপণ করে ইসরো।নয়া উপগ্রহ মহাকাশে পাড়ি দেওয়ার ফলে মোবাইল ব্যবহারকারীরা আরও ভালো নেট সুবিধা পাবেন বলেই জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা।

ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছেন, মহাকাশে থাকা সাতটি নাবিক উপগ্রহের মধ্যে চারটি বর্তমানে সঠিকভাবে কাজ করছে। তিনটি ঠিকঠাকভাবে কাজ করছে না। ওই তিনটি উপগ্রহ বদলালেও সফলভাবে দায়িত্ব পালনকারী চারটি উপগ্রহ কাজে আসত না। তাই নতুন উপগ্রহ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিএসএলভি-এফ ১২ রকেটের মাধ্যমে এনভিএস-০১ উপগ্রহকে মহাকাশে পাঠানো হয়েছে।

এদিন মহাকাশে উ‍ৎক্ষেপণ করা এনভিএস-০১ উপগ্রহের ওজন ২,২৩২ কেজি। দেশের সীমান্ত থেকে দেড় হাজার কিলোমিটার পর্যন্ত নেভিগেশন পরিষেবা দিতে সক্ষম নয়া উপগ্রহ। জ্বালানি হেসেবে সূর্যের আলোকেই ব্যবহার করবে নেক্সট জেন উপগ্রহ। যে কারণে এনভিএস-০১ এ সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে। আগামী ১২ বছর পর্যন্ত কাজ করবে নয়া উপগ্রহ। স্থল, আকাশ ও জলসীমার নেভিগেশনের পাশাপাশি কৃষি বিষয়ক তথ্যও সরবরাহ করবে।

 

 

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর

জল্পনায় সিলমোহর! বাগদানের ছয় মাস পর আলাদা হয়ে গেলেন ক্রিকেটার পৃথ্বী শ ও আকৃতি

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

পাকিস্তান বোর্ডের সঙ্গে আইনি লড়াইয়ে জোর ধাক্কা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের

বেআইনি নির্মাণের অভিযোগে ক্যানাল ইস্ট রোডে তিনতলা ভবনে অভিযান চালাল সিবিআই

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা