তিন বছর বাদে ফের চালু হচ্ছে জেট এয়ারওয়েজের বিমান পরিষেবা

১৯৯৩ সালে প্রথম বেসরকারি বিমান সংস্থা হিসেবে দেশে বিমান পরিষেবা শুরু করেছিল নরেশ গোয়েল প্রতিষ্ঠিত জেট এয়ারওয়েজ। 

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিমান যাত্রীদের কাছে সুখবর। তিন বছর বাদে ফের চালু হচ্ছে দেশের সবচেয়ে পুরনো বেসরকারি বিমান সংস্থা জেট এয়ারওয়েজের পরিষেবা। শুক্রবার অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের (ডিজিসিএ) তরফে ফের দেশে বাণিজ্যিক বিমান পরিষেবা শুরু করার জন্য বেসরকারি বিমান সংস্থাটিকে অনুমতি দেওয়া হয়েছে।  গত ১৫ ও ১৭ মে পরীক্ষামূলক বিমান পরিষেবা  সফলভাবে সম্পন্ন করার জন্যই দেশের প্রাচীন বিমান সংস্থাটিকে ফের বিমান পরিষেবা শুরু করার অনুমতি দেওয়া হয়েছে বলে ডিজিসিএ’র এক মুখপাত্র জানিয়েছেন।

১৯৯৩ সালে প্রথম বেসরকারি বিমান সংস্থা হিসেবে দেশে বিমান পরিষেবা শুরু করেছিল নরেশ গোয়েল প্রতিষ্ঠিত জেট এয়ারওয়েজ।  দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলিতে বিমান পরিষেবা চালিয়ে যাত্রীদের আস্থাও অর্জন করেছিল। সরকারি বিমান সংস্থা ‘ইন্ডিয়ান এয়ারলাইন্স’ এর পরে দেশের দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা হিসেবেও পরিচিত হয়ে উঠেছিল। কিন্তু  এয়ার সাহার, কিংফিশার এয়ারলাইন্স ও ইন্ডিগো, স্পাইস জেটের মতো কয়েকটি সস্তার উড়ান সংস্থা এসে পড়ায় ২০০০ সাল থেকে তীব্র প্রতিযোগিতার মধ্যে পড়ে জেট এয়ারওয়েজ।

২০১৭ সাল নাগাদ আর্থিক সঙ্কটের মুখে পড়ে যায় দেশের বেসরকারি বিমান সংস্থাটি। ক্রমশই পরিস্থিতির অবনতি ঘটে। ২০১৯ সালের প্রথম দিকে সংস্থার দৈনন্দিন খরচ চালাতে ঋণদাতাদের কাছে ফের একবার ঋণ চেয়ে আর্জি জানিয়েছিল জেট এয়ারওয়েজ। সংস্থার সিইও সিইও বিনয় দুবে সংস্থার তরফে ৪০০ কোটি টাকা ঋণ চান। কিন্তু ব্যাঙ্কগুলি তা দিতে অস্বীকার করে। ফলে কোনও রাস্তা খোলা না থাকায় ওই বছরের ১৭ এপ্রিল শেষ বারের মতো আকাশে উড়ান দিয়েছিল জেট এয়ারওয়েজের বিমান। যদিও মাঝে সংস্থার মালিকানার হাতবদল ঘটেছে। জালান-কালরক কনসোর্টিয়াম আপাতত জেট এয়ারওয়েজ পরিচালনার দায়িত্বে রয়েছে।

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

গাল টেপার ছলে যৌন হেনস্থা! বাধা দিতেই বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে মারধর পুলকার চালকের

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত ৬

আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে যুবতীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী

শ্রমিকের ‘ছদ্মবেশে’ চুরি! প্রায় দু-কোটি টাকার ধনসম্পদ উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৫

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ