Jio-তে ২০০ টাকার কমেই মিলবে প্রতিদিন ২ জিবি ডেটা ও আনলিমিটেড কলিং

Share:

নিজস্ব প্রতিনিধি: কম দামে বেশি ডেটা আর আনলিমিটেড কল -এটাই এখন মোবাইল ইউজারদের প্রথম পছন্দ! ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতা যতই বাড়ুক, Reliance Jio এখনও সস্তা ও সুবিধাজনক রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকদের নজর কেড়ে নিচ্ছে। কম খরচে বেশি ডেটা ও অতিরিক্ত সুবিধা। এই কৌশলেই বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করছে সংস্থাটি। আর ঠিক সেই জায়গাতেই চমক দিচ্ছে জিও। ২০০ টাকার কমে এমন এক রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে সংস্থা, যা শুনলে অবাক হতেই হবে।

জিওর ১৯৮ টাকার রিচার্জ প্ল্যানটি বিশেষভাবে তৈরি করা হয়েছে কম খরচে বেশি সুবিধা পেতে চান এমন গ্রাহকদের জন্য। এই প্ল্যানের মেয়াদ ১৪ দিন এবং প্রতিদিন ২ জিবি করে হাই-স্পিড ডেটা পাওয়া যায়। অর্থাৎ, পুরো ভ্যালিডিটিতে মোট ২৮ জিবি ডেটা ব্যবহার করা যাবে। শুধু ডেটাই নয়, এই প্ল্যানে রয়েছে সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা। লোকাল ও এসটিডি-দুটোই এর মধ্যে অন্তর্ভুক্ত। পাশাপাশি প্রতিদিন ১০০টি এসএমএস পাঠানোর সুযোগও দেওয়া হয়।

আরও পড়ুন: যৌন মিলন ছাড়াই কি গর্ভধারণ সম্ভব? স্ত্রীরোগ বিশেষজ্ঞরা যা বললেন…

এছাড়া, অতিরিক্ত সুবিধা হিসেবে গ্রাহকরা পাবেন JioTV এবং JioCloud-এর অ্যাক্সেস, ফলে বিনোদন ও ক্লাউড স্টোরেজ দুটোই একসঙ্গে উপভোগ করা যাবে। এই প্ল্যানটি স্মার্টফোন ব্যবহারকারীরা সহজেই MyJio অ্যাপ বা জিওর অফিসিয়াল ওয়েবসাইট থেকে রিচার্জ করতে পারবেন। অন্যদিকে, জিও সম্প্রতি ৩৩৯ টাকার একটি নতুন প্ল্যানও চালু করেছে, যেখানে ক্যালেন্ডার মাস অনুযায়ী ভ্যালিডিটি দেওয়া হয়। এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও ১০০টি এসএমএসের সুবিধা রয়েছে। সঙ্গে থাকছে JioTV ও JioCloud সাবস্ক্রিপশনও।

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

পুজোর ভিড় সামলাতে বড় ঘোষণা পূর্ব রেলের, হাওড়া থেকে চার রুটে স্পেশাল ট্রেন

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?