চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৩ মাস রিচার্জ করতে হবে না, জিও-র নতুন প্ল্যানে বিপাকে Airtel এবং BSNL

নিজস্ব প্রতিনিধি : এয়ারটেল, ভোডাফোন সকলকে টেক্কা দিতে মাঝে মধ্য়েই নিত্য নতুন প্ল্যান আনে জিও। কখনও কম দামে আনলিমিটেড ডেটা, কখনও আনলিমিটেড ডেটার সঙ্গে ওটিটি। অন্যান্য় সংস্থাগুলোর মতো জিও মাঝে মধ্যে দাম বাড়ালেও খুব কম দামে এখনও পরিষেবা দিচ্ছে জিও। নিজের গ্রাহকদের আকৃষ্ট করতে দেশের সবচেয়ে বড় টেলিকম  সংস্থা জিও অনেক সময় একাধিক সুবিধা দেয়।

জিওতে দীর্ঘ ভ্যালিডিটির জন্য অনেক রিচার্জ প্ল্যান রয়েছে। কিন্তু অনেক গ্রাহক আছেন যারা বারবার রিচার্জ করাতে চান না। জিওর সঙ্গে সেই সমস্যার সমাধান রয়েছে। ১০০ দিনের রিচার্জ থেকে মুক্তি দেওয়ার জন্য জিওর কাছে একটি অন্যতম প্ল্যান রয়েছে। জিওতে রয়েছে ২৮ দিন, ৫৬ দিন, ৭০ দিন, ৭২ দিন, ৯০ দিন, ২০০ দিন, ৩৩৬ দিন এবং ৩৬৫ দিনের স্থায়ী প্ল্যান রয়েছে। নিজের নিজের মতো করে বাজেট মেনে যেকোনো একটি প্ল্যান গ্রাহকরা নিয়ে নিতে পারেন। কিন্তু ২০০ দিন বা তার বেশি দিনের প্ল্যান যদি কেনার সামর্থ্য না থাকে তাহলে ৯০ দিনের প্ল্যানটি আপনি বেছে নিতে পারেন।

এটি বেছে নিলে তিন মাসের জন্য কোনওভাবনা চিন্তা করতে হবে না। ৯০ দিনের প্রিপেইড রিচার্জে এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াকে টেক্কা দিচ্ছে জিও। ৮৯৯ টাকা রিচার্জ করে ৯০ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানে জিও তার গ্রাহকদের সমস্ত মোবাইল নেটওয়ার্কে আনলিমিটেড কলের ব্যবস্থা করে দিচ্ছে। সঙ্গে থাকছে ১০০ এসএমএস। বেশি ইন্টারনেটের প্রয়োজন হলে এই প্ল্যানটি অন্যতম। জিও এর মধ্যে গ্রাহকদের একগুচ্ছ ডেটা অফার করে। মোট ২০০ জিবি ডেটা গ্রাহকরা ৯০ দিনের মধ্যে পাবেন। কোম্পানি প্রতিদিন ২ জিবি ডাটা দেবে। সঙ্গে ২০ জিবি ডেটা অতিরিক্ত দেওয়া হচ্ছে। এই প্ল্যানের সঙ্গে জিও তার গ্রাহকদের ওটিপটি সাবস্ক্রিপশন দেয়। ওই ৯০ দিনের জন্য জিও হটস্টারের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এর পাশাপাশি জিও টিভিতে বিনামূল্যে একসেপ্ট করতে পারবেন। কোম্পানি গ্রাহকদের ৫০ জিবি জিও এআই ক্লাউড স্টোরেজও দেবে

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

PAN Card আবেদনের নিয়মে বদল, করতে হবে নতুন ৪ ফর্ম পূরণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ