এককোটির ওপর গ্রাহক হারিয়েও বিশাল অঙ্কের আয় Jio-র, জেনে নিন, কীভাবে

দেশের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থার কথা বলতে গেলে সবার আগে আসবে Jio-র নাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থার কথা বলতে গেলে সবার আগে আসবে Jio-র নাম। বর্তমানে যার গ্রাহক সংখ্যা সবথেকে বেশি। কিন্তু গত ডিসেম্বর মাসে ডেটার চার্জ বাড়িয়ে দেওয়ার জন্য বিশাল অঙ্কের গ্রাহক হারাতে হয়েছে রিলায়েন্স Jio-কে। সেই সংখ্যাটা প্রায় এককোটি ১০ লক্ষের কাছাকাছি। হ্যাঁ, অবাক হলেও এটাই সত্যি। চলতি বছর তথা ২০২২ সালের প্রথম ত্রৈমাসিক রিপোর্টে এমনটাই জানা গিয়েছে। 

কিন্তু সবথেকে আশ্চর্যজনক বিষয় হল এত বিশাল পরিমান গ্রাহক পরিষেবা ছেড়ে দেওয়ার পরও মুনাফা যেন উপচে পড়ছে মুকেশ আম্বানির সংস্থার। ত্রৈমাসিক রিপোর্ট অনুযায়ী, এককোটির ওপর গ্রাহক হারালেও রিলায়েন্স Jio-র আয়ের পরিমান হল ২১, ৯০১ কোটি টাকা। সেই সঙ্গে খ্যাতনামা এই টেলিকম সংস্থাটির নিট মুনাফার পরিমানও গতবছরের তুলনায় ২৪ শতাংশ বেড়েছে। রিলায়েন্স Jio এবারের  ত্রৈমাসিক রিপোর্টে মুনাফা দেখানো হয়েছে ৪১৭৩ কোটি টাকা। 

Jio সংস্থার তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে দাবি করা হয়েছে যে, যেই সমস্ত গ্রাহকরা পরিবেষা ছেড়ে দিয়েছেন তারা কেউই খুব একটা কল, ডেটা ইত্যাদি ব্যবহার করতেন না। তাই তাদের জন্য কোনও ক্ষতি হয়নি সংস্থার। বরং লাভ বেড়েছে।

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী