‘জয় বাংলা’ পেনশন স্কিম! কারা পাবেন সুবিধা? জানুন বিস্তারিত…

জয় বাংলা পেনশন স্কিমের মধ্যে মোট তিনটি স্কিম অন্তর্ভুক্ত রয়েছে। সেগুলি হল তফশিলি বন্ধু, জয় জোহার এবং মানবিক

Share:

নিজস্ব প্রতিনিধি: মূলত এই রাজ্যে বসবাসকারী অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তপশিলি জাতি ও তপশিলি উপজাতির মানুষদের আর্থিক সহায়তা দেওয়া দেওয়ার লক্ষ্যে ‘জয় বাংলা’ পেনশন স্কিম চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার। তবে বিশেষ ভাবে সক্ষম মানুষদেরও এই স্কিমের অধীনে পেনশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা এই জনমুখী পেনশন প্রকল্পের সুযোগ কারা কারা পাবেন। আর কীভাবেই বা আপনি নাম নথিভুক্ত করবেন। 

কারা কারা পাবেন ‘জয় বাংলা’ পেনশন?

রাজ্য সরকারি সুত্রে জানা গিয়েছে, জয় বাংলা পেনশন স্কিমের মধ্যে মোট তিনটি স্কিম অন্তর্ভুক্ত রয়েছে। সেগুলি হল তফশিলি বন্ধু, জয় জোহার এবং মানবিক। জয় জোহার প্রকল্পের মাধ্যমে যাঁরা নাম নথিভুক্ত করবেন তাঁরা প্রতিমাসে ১০০০টাকা করে পেনশন পাবেন। তপশিলি বন্ধু প্রকল্পের অধীনে যাঁরা নাম নথিভুক্ত করবেন তাঁরা মাসে ৬০০ টাকা করে পাবেন। টাকা সরাসরি পেনশন প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই যাঁরা আবেদন করবেন তাঁদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। আবেদনকারীর বয়স অবশ্যই ৬০ বছরের বেশি হতে হবে এবং তাঁকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। জয় জোহার এবং তপশিলি বন্ধু প্রকল্পের জন্য আবেদনকারীকে অবশ্যই অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্ত হতে হবে। এছাড়া আবেদনকারীর নাম BPL তালিকায় থাকা বাধ্যতামূলক। তবে যদি কেউ রাজ্য বা কেন্দ্রীয় সরকারি অফিসের পেনশন পান তবে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না।

কী কী ডকুমেন্ট দিতে হবে?

এই স্কিমে যাঁরা যাঁরা আবেদন করবেন তাঁদের যে যে তথ্যগুলি জমা করতে হবে সেগুলি হল..

পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ
রেশন কার্ডের ফটোকপি (BPL তালিকায় নাম থাকতে হবে)
আধার কার্ডের ফটোকপি
ভোটার কার্ডের ফটোকপি
রেসিডিন্সিয়াল সার্টিফিকেটের একটি ফটোকপি সেখানে নিজের সই থাকতে হবে
নিজের সই করা ইনকাম সার্টিফিকেটের একটি ফটোকপি
ব্যাঙ্কের পাসবুকের প্রথম পাতার ফটোকপি

আবেদন করার কতদিন পর টাকা পাওয়া যায়?

আবেদন করার কতদিন পর পেনশনের টাকা আসতে শুরু করবে সে ব্যাপারে নির্দিষ্ট কোনও নির্দেশিকা নেই। তবে বেশ কয়েকটি তথ্য যাচাইয়ের পর কোনও ব্যক্তির পেনশন চালু হবে। সরকারি সূত্রে জানা যাচ্ছে, আবেদন পত্র প্রথমে যাচাই করা হবে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়। সব কিছু ঠিকঠাক থাকলে অথবা যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জয় বাংলা পেনশন স্কিমের টাকা জমা পড়বে।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী