ভারতের বাজারে সস্তায় দুর্ধর্ষ এআই স্মার্ট টিভি  নিয়ে হাজির জাপানি সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় টিভির বাজারে ভাগ বসাতে হাজির হল জাপানের নামী প্রযুক্তি সংস্থা JVC। প্রযুক্তিগত দক্ষতা এবং উচ্চমানসম্পন্ন পণ্যের জন্য পরিচিত এই ব্র্যান্ডটি এবার ভারতীয় গ্রাহকদের জন্য একটি বিশেষ স্মার্ট টিভি রেঞ্জ নিয়ে এসেছে। সংস্থার তরফে ৩২ থেকে ৮০ ইঞ্চির বিভিন্ন সাইজের টিভি আনা হয়েছে। তবে ভারতের বাজারে প্রথম ৪০-ইঞ্চি QLED টিভি এনেছে।

AI Vision সিরিজের অংশ

জানা গিয়েছে, JVC-এর নতুন স্মার্ট টিভি রেঞ্জ তাদের AI Vision সিরিজের অংশ। এই টিভিগুলি শুধুমাত্র আধুনিক স্মার্ট ফিচারে সজ্জিত নয়, বরং এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-ভিত্তিক ভিশন প্রযুক্তি রয়েছে, যা দেখার অভিজ্ঞতাকে আরও উন্নত করে। সংস্থার তরফে জানানো হয়েছে এই নতুন টিভি রেঞ্জ ‘মেড ইন ইন্ডিয়া’, যা আত্মনির্ভর ভারতের প্রচেষ্টাকে সমর্থন করে। রিয়েলটেক প্রসেসর যুক্ত রয়েছে টিভিগুলোতে। ২ জিবির র‍্যামের পাশাপাশি ১৬ জিবি স্টোরেজের সুবিধা রয়েছে। ৮০ ওয়াট ক্ষমতাযুক্ত শব্দের পাশাপাশি ডলবি অ্যাটমস রয়েছে। নয়া টিভি গুগল টিভি ওএসেও কাজ করে।

নেটফ্লিক্স-অ্যামাজন প্রাইম সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সুবিধা

জেভিসির নয়া স্মার্ট টিভিতে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, অ্যামাজনের প্রাইম ভিডিও দেখার সুবিধা থাকছে। ইউটিউবের পাশাপাশি অন্যান্য অ্যাপসও খোলা যাবে।

মূল্য

গ্রাহকদের মন জয় করতে সাধ্যের মধ্যেই টিভির দাম রেখেছে সংস্থা। ৩২ ইঞ্চি টিভির দাম ১১ হাজার ৯৯৯ টাকা। ৪০ ইঞ্চির দাম রাখা হয়েছে ১৫ হাজার ৯৯৯ টাকা। ৪৩ ইঞ্চির দাম ২৩,৯৯৯ টাকা। ৫০ ও ৫৫ ইঞ্চি টিভির যথাক্রমে দাম ২৯,৯৯৯ এবং ৩৫,৯৯৯ টাকা। আর ৬৫ ইঞ্চি টিভির দাম ৪৯ হাজার ৯৯৯ টাকা। ৮০ ইঞ্চি টিভির দাম ৮৯,৯৯৯ টাকা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডে দামের উপরে ১০ শতাংশ বিশেষ ছাড় মিলবে। পাশাপাশি মাসিক কিস্তিতেও মেটানো যাবে দাম।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা