এই মুহূর্তে

ফ্লিপকার্টের Big Billion Days সেলে সস্তায় মিলছে Google Pixel 10 সিরিজের ফোন

নিজস্ব প্রতিনিধি: দুর্গা পুজো মানেই বাড়তি আনন্দ বিগ বিলিয়ন ডে। গোটা বছর ধরে দেবীর আগমনের মতই Flipkart এর মেগা সেল Big Billion Days-এর জন্যও থাকে অপেক্ষা। চলতি বছরে মানুষ আরও আগ্রহের সঙ্গে অপেক্ষায় রয়েছে কারণ কেন্দ্র কমিয়েছে GST-এর হার। সেল শুরু হওয়ার আগে ইতিমধ্যেই ডিল টিজ করা শুরু করে দিয়েছে ই-কমার্স কোম্পানিগুলি। জানা গিয়েছে এবারের বিগ বিলিয়নে Google Pixel 10 সিরিজের একাধিক ফোন মিলবে কম দামে। জেনে নিন বিস্তারিত।

সেল চলাকালীন আসল দাম থেকে অনেকটাই সস্তায় বিক্রি হবে Google Pixel 9 স্মার্টফোন। পাশাপাশি Google Pixel 10, Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL এই ফোনগুলিও মিলবে আসলের থেকে অনেকটাই কম দামে। কি ডিলে বিক্রি করা হবে সেই সম্পর্কে জানিয়েছে সংস্থা।

গত মাসে লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ১০, যার ৮৯,৯৯৯ টাকা থেকে শুরু। তবে এই ফোন ফ্লিপকার্টের মেগা সেলে ৬৭,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এই ছারের পাশাপাশি ফোন কিনলে ১০০০ টাকার ব্যাঙ্ক ছাড় এবং ১০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে।

Google Pixel 10 Pro
১,০৯,৯৯৯ টাকায় লঞ্চ করা হলেও এই ফোন Flipkart Big Billion Days-তে পাওয়া যাবে ৯৪,৯৯৯টাকায়। এই ফোনে রয়েছে 16GB RAM এবং 256GB স্টোরেজ।

Google Pixel 10 Pro XL
১,২৪,৯৯ টাকায় লঞ্চ করা হলেও এই ফোন Flipkart Big Billion Day-তে পাওয়া যাবে ১,০৯,৯৯৯টাকায়। পাশাপাশি ১০০০টাকা অতিরিক্ত ছাড় মিলবে।

Google Pixel 9 Pro XL
পিক্সেল ৯ প্রো এক্সএল ফোনটি ১,২৪,৯৯৯টাকায় লঞ্চ করা হলেও ফ্লিপকার্ট বিগ বিলিয়ান ডেজ সেলে ৮৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে। অর্থাৎ গ্রাহকরা এই ফোনে ৪০। হাজার টাকার কাছাকাছি ছাড় পেতে পারেন।

বিগ বিলিয়নে ছাড়ের পাশাপাশি, গ্রাহকরা ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারও পেতে পারেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাতসকালে হঠাৎ বন্ধ ইউটিউব , কারণ কী?

6300 ব্যাটারি সহ নতুন বাজেট স্মার্টফোন আনছে Realme

এক ধাক্কায় আরও ১০ হাজার টাকা কমল রুপো, দেশীয় বাজারে কত দাম হল?

ইলেকট্রিক স্কুটারে বারবার আগুন , OLA- র সিইওর বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

ভালবাসা দিবসে খাবারের খরচ ১.৩০ লক্ষ, মুম্বইয়ের যুবকের সুইগি বিল দেখে চক্ষু চড়কগাছ

এক ধাক্কায় ১.৮৪ লক্ষ টাকা সস্তা হল রুপো, কমল সোনার দামও, মুখে হাসি ক্রেতাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ