প্রকাশ্যে এল ইসরোর নতুন মহাকাশ স্টেশনের নকশা

Share:

নিজস্ব প্রতিনিধি : ইসরোর ভারতীয় মহাকাশ স্টেশনের নতুন ডিজাইন সামনে এল। আরও বড় পরিসর থাকবে এই মহাকাশ স্টেশনে। আগে এই মহাকাশ স্টেশনে তিন জন মহাকাশচারী থাকতে পারতেন, এবার এই মহাকাশ স্টেশনে ৬ জন মহাকাশচারী থাকবেন।

ইসরোর প্রকাশিত নকশা অনুযায়ী, নতুন এই মহাকাশ স্টেশন প্রায় ৫২ টন ওজনের হবে। মহাকাশ স্টেশনের দৈর্ঘ্য হবে ২৭ মিটার ও প্রস্থ হবে ২০ মিটার। এই মহাকাশ স্টেশনের উচ্চতা হবে ৬৫.৬১ ফুট। এতদিন স্পেস স্টেশনে মাত্র তিন জন মহাকাশচারী থাকতে পারতেন। তবে তাঁরা বেশি দিনের জন্য নয়, মাত্র ১৫ থেকে ২০ দিনের জন্য থাকতে পারতেন তাঁরা। তবে নতুন এই স্পেস স্টেশনে ৬ জন পর্যন্ত মহাকাশচারী থাকতে পারবেন। এবারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের থেকেও বড় আকারে তৈরি করা হবে ইসরোর এই মহাকাশ স্টেশন।

জানা গিয়েছে, এই মহাকাশ স্টেশনে নতুন ধরনের কমিউনিকেশন সিস্টেম থাকবে। পাশাপাশি ইনারশিয়াল কন্ট্রোল সিস্টেম থাকবে নতুন মহাকাশ স্টেশনে। এমন একটা জায়গায় নতুন এই স্পেস স্টেশন রাখা হবে, যাতে মহাকাশ থেকে ভেসে আসা পাথর বা উল্কাপিন্ড আঘাত না করতে পারে। ভারতের এই নতুন মহাকাশ স্টেশন তৈরি করতে নাসা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। 

 

 

হোস্টেলে শৌচাগারের গোপন ভিডিও রেকর্ডিংয়ের অভিযোগ সাফাই কর্মীর বিরুদ্ধে

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি

ট্রাভিস হেডের সঙ্গে মাঠে কথাকাটাকাটি, ম্যাচ শেষে বিরাটের কাণ্ড ভাইরাল

১২ হাজারের কমে HMD-এর নতুন 5G ফোন! ফিচার দেখে অবাক হবেন

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো

সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী

আম খেলে কি মোটা হয়? দূর করুন মনের সব ভুল ধারণা