৯ হাজারের কমে সেরা স্মার্টফোন কিনতে চান? রইল সুলুকসন্ধান

Share:

নিজস্ব প্রতিনিধি: উ‍ৎসবের মরসুমে অনেকের মনেই সুপ্ত ইচ্ছে নতুন পোশাকের সঙ্গে নতুন একটি মোবাইল ফোন হোক। তাও যেন থাকে সাধ্যের মধ্যে। আজকের প্রতিবেদনে আমরা ৯ হাজার টাকার মধ্যে থাকা দুটি দারুণ স্মার্টফোনের সন্ধান দিচ্ছি। একুশ শতকে স্মার্টফোন সমস্ত শ্রেণির কাছে হয়ে উঠেছে জীবনযাপনের প্রয়োজনীয় অঙ্গ। আর সেই কথা মাথায় রেখে ব্যবহারকারীদের হাতে সাশ্রয়ী দামের মধ্যে মোবাইল ফোন তুলে দিতে চাইছে লাভা,স্যামসাংয়ের মতো প্রযুক্তি সংস্থাগুলি। বলতে গেলে দুই সংস্থাই বাজারে হাজির হয়েছে বাজেট ফোন নিয়ে। দামের দিক থেকে Lava Bold N1 5G স্পষ্ট সুবিধায়। ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ₹৭,৪৯৯ টাকায় (৪GB RAM + 64GB স্টোরেজ), যেখানে একই কনফিগারেশনের জন্য Galaxy M06 5G-এর দাম ₹৮,৪৯৯। ফলে প্রথম দেখাতেই প্রায় এক হাজার টাকার পার্থক্য গ্রাহকদের নজর কাড়বে।

ফিচারের দিকে তাকালে পার্থক্য আরও স্পষ্ট। Lava Bold N1-এ রয়েছে ৬.৭৫-ইঞ্চি HD+ ডিসপ্লে ও Unisoc T765 প্রসেসর, সঙ্গে ১৩MP রেয়ার ক্যামেরা ও ৫MP ফ্রন্ট ক্যামেরা। অন্যদিকে Galaxy M06 5G-তে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6300 চিপসেট, সঙ্গে ৫০MP প্রধান ক্যামেরা ও ৮MP সেলফি লেন্স। ফটোগ্রাফির দিক থেকে তাই স্যামসাং অনেকটা এগিয়ে। ব্যাটারি ক্ষেত্রে দুই ফোনেই মিল আছে—৫,০০০mAh ক্যাপাসিটি।

তবে চার্জিং স্পিডে Galaxy M06-এর সুবিধা স্পষ্ট, কারণ এটি ২৫W ফাস্ট চার্জ সাপোর্ট করে, যেখানে Lava Bold N1 সীমাবদ্ধ ১৮W-এ। সব মিলিয়ে, যারা একেবারে কম বাজেটে একটি ৫জি ফোন খুঁজছেন, তাদের জন্য Lava Bold N1 হতে পারে কার্যকর বিকল্প। কিন্তু যারা ক্যামেরা ও সামগ্রিক পারফরম্যান্সে বেশি গুরুত্ব দেন, তাদের কাছে Galaxy M06 হবে বেশি আকর্ষণীয়।

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর