দেশে প্রথম এলপিজি এটিএম, মাত্র ২ মিনিটেই মিলবে গ্যাস ভর্তি সিলিন্ডার

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব এখন বিশ্বজুড়েই পড়তে শুরু করেছে। একাধিক দেশে জ্বালানি সরবরাহে টান পড়েছে, তার প্রভাব পড়েছে ভারতেও। দেশের বিভিন্ন শহরে এলপিজি সিলিন্ডারের ঘাটতির খবর মিলছে। গৃহস্থালির গ্যাসে কিছুটা স্বস্তি থাকলেও বাণিজ্যিক সিলিন্ডার নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সরবরাহ অনিশ্চিত হওয়ায় বহু জায়গায় গ্যাস এজেন্সির সামনে লম্বা লাইনও দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে স্বস্তির খবর এনে দিল একটি নতুন উদ্যোগ। গুরুগ্রামে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে দেশের প্রথম LPG ATM, যা চালু করেছে BPCL। এই নতুন ব্যবস্থা সাধারণ মানুষের কাছে গ্যাস পাওয়াকে আরও সহজ করে তুলেছে।

গুরুগ্রামের সোহনা এলাকার সেক্টর ৩৩-এ একটি আবাসিক কমপ্লেক্সে বসানো হয়েছে এই স্বয়ংক্রিয় এলপিজি ভেন্ডিং মেশিন। এখানে গ্রাহকরা মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যে খালি সিলিন্ডার জমা দিয়ে ভরা সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হল, এই মেশিনটি ২৪ ঘণ্টাই চালু থাকবে।

আরও পড়ুন: শনিবার থেকে বাংলায় প্রবল ঝড় বৃষ্টি, জারি ‘কমলা সতর্কতা’

ব্যবহার পদ্ধতিও অত্যন্ত সহজ। ব্যবহারকারীকে প্রথমে মেশিনে নিজের রেজিস্টার নম্বর দিতে হবে। এরপর মোবাইলে আসা ওটিপি (OTP) প্রবেশ করাতে হবে। তারপর সিলিন্ডারের বারকোড বা কিউআর কোড স্ক্যান করলেই গ্যাস নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে। পেমেন্টের ক্ষেত্রেও রয়েছে আধুনিক সুবিধা। ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিং-সব মাধ্যমেই টাকা পরিশোধ করা যাবে। এই ব্যবস্থায় মেশিনটি খালি সিলিন্ডার গ্রহণ করে তার বদলে একটি ভরা সিলিন্ডার দেয়। উল্লেখযোগ্য বিষয় হল, এখানে প্রচলিত লোহার সিলিন্ডারের বদলে দেওয়া হচ্ছে কম্পোজিট সিলিন্ডার, যা অনেক হালকা। সাধারণ সিলিন্ডারের ওজন যেখানে প্রায় ৩১ কেজি, সেখানে এই নতুন ফাইবার সিলিন্ডারের ওজন প্রায় ১৫ কেজি।

এছাড়াও, এই এটিএম মেশিনে একসঙ্গে প্রায় ১০টি সিলিন্ডার রাখা যায়। সিলিন্ডারের সংখ্যা কমে গেলে স্বয়ংক্রিয়ভাবে নিকটবর্তী গ্যাস এজেন্সিকে সতর্কবার্তা পাঠানো হয়, ফলে দ্রুত পুনরায় ভরাট করা সম্ভব হয়। সব মিলিয়ে, জ্বালানি সংকটের এই সময়ে LPG ATM উদ্যোগটি সাধারণ মানুষের জন্য এক নতুন ও কার্যকর সমাধান হিসেবে উঠে আসছে।

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

দুর্গাপুরে নাবালকদের দিয়ে রক্তদানের অভিযোগ! তদন্তের নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রার

কোলে নিজের নাতি, ‘বাচ্চা চোর’ সন্দেহে দিদিমাকে বেধড়ক মার, আটক ১ মহিলা, চাঞ্চল্য হাবড়ায়

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

চুরির তদন্তে নেমে দুর্গাপুরের বন্ধ ইটভাঁটা থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করল পুলিশ

হাকিমিকে ভুলে গোলরক্ষক ইয়াসিন বুনুর প্রেমে পড়েছেন নোরা, গুজব নিয়ে কী বললেন নায়িকা?

সাবুদানা না ভিজিয়ে কয়েক মিনিটে বানান মুচমুচে স্বাস্থ্যকর চিল্লা, জানুন পদ্ধতি

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস