দ্রুতই সব ট্রেনে এলএইচবি রেক, রেলবোর্ডের জরুরি বৈঠকে সিদ্ধান্ত

দুর্ঘটনার পরই কয়েকঘণ্টার মধ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেই ছুটে এসেছিলেন ঘটনাস্থলে। রেলমন্ত্রী নিজে এমটেক ইঞ্জিনিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: ময়নাগুড়ির দোমহনি স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর রেলের যাত্রী সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন উঠে গিয়েছে। দুর্ঘটনার পিছনে কারণ জানতে এবং কারও গাফিলতি আছে কিনা জানতে উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। দুর্ঘটনার পরই কয়েকঘণ্টার মধ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেই ছুটে এসেছিলেন ঘটনাস্থলে। রেলমন্ত্রী নিজে এমটেক ইঞ্জিনিয়ার, তাই ঘটনাস্থল এবং দুর্ঘটনাগ্রস্থ ইঞ্জিনটি দেখেই বুঝেছিলেন দুর্ঘটনার কারণ।

প্রকাশ্যেই জানিয়েছিলেন ইঞ্জিনের একটি গুরুত্বপূর্ণ অংশ ভেঙেই এই বিপত্তি। এরপর রেলকর্তাদের কড়া নির্দেশ দিয়েছিলেন পরিস্থিতি পর্যালোচনার। সেই নির্দেশ পেয়েই বৃহস্পতিবার জরুরি বৈঠক ডেকেছিলেন রেলবোর্ডের চেয়ারম্যান বিজয় কুমার ত্রিপাঠী। বৈঠকে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী স্বয়ং। পাশাপাশি উপস্থিত ছিলেন রেলের প্রতিটি জোনের গুরুত্বপূর্ণ আধিকারিকরা।

সূত্রের খবর, এদিনের বৈঠকে বেশ কয়েকটি জরুরি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত দুর্ঘটনা এড়াতে সুরক্ষার বিষয়েই জোর দেওয়া হয়েছে। এরমধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল দ্রুতই দেশের সমস্ত যাত্রীবাহী ট্রেনের কামরা এলএইচবি প্রযুক্তির কামরায় পরিবর্তিত করা হবে। অর্থাৎ, পুরোনো লড়ঝড়ে আইসিএফ কোচ বদলে নতুন অত্যাধুনিক এলএইচবি কোচ দেওয়া হবে। এই আইসিএফ কোচের সুরক্ষা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্নচিহ্ন ছিল। তাই রেল মন্ত্রক ২০১৮ সালের পর থেকে আইসিএফ কোচ তৈরি বন্ধ করে দিয়েছে। এখন রেলের যাবতীয় কোচ ফ্যাক্টারিতে এলএইচবি কোচ তৈরি হয়। সূত্রের খবর, সেই সমস্ত কারখানায় আরও বেশি অত্যাধুনিক কামরা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে এদিনের বৈঠকে।

পাশাপাশি যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ট্রেনের ইঞ্জিন নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন, এবার থেকে প্রতিটি যাত্রার আগে ইঞ্জিনের সঠিক পরীক্ষা হবে। পাশাপাশি কোনও স্টেশনে ট্রেন বেশিক্ষণ দাঁড়ালে আবার পরীক্ষা করা হবে সেই ইঞ্জিন। ফলে যাত্রাকালে কোনও ইঞ্জিনে ত্রুটি ধরা পড়লে দ্রুতই সেটি সরিয়ে নেওয়া সম্ভব হবে। এছাড়া, যারা রেললাইন পরীক্ষা করেন তাঁদের অবস্থান জিপিএস-এর সাহায্যে ট্র্যাকিং করার সিদ্ধান্ত হয়েছে। এর জেরে কেউ কাজে ফাঁকি দিতে পারবেন না।

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা