দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লাগাতার চারদিন রক্তক্ষরণ শেয়ারবাজারে, দিশেহারা বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শেয়ারবাজারের (Stock Market) অস্থিরতা বুধবারেও কাটল না। বাজার শুরু হয়েছিল পতনের মধ্য দিয়ে। বন্ধও হল পতনের মধ্যে। একদিনে ১৫২ সূচকের বেশি খুঁইয়েছে সেনসেক্স (Sensex)। আর নিফটি (Nifty) খুঁইয়েছে ৪০ পয়েন্ট। অটো শিল্প (Auto) চমক দিলেও মুখ থুবড়ে পড়েছে ধাতু (Metal) ও তথ্য প্রযুক্তি (IT) সংস্থাগুলির শেয়ার দর। এ নিয়ে টানা চারদিন পতনের সাক্ষী থাকলেন বিনিয়োগকারীরা। আর লাগাতার পতনের ফলে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা। বাজারের অস্থিরতা কবে কাটবে, বুঝেই উঠতে পারছেন না তাঁরা।   

এদিন সকালে আগের দিনের চেয়ে ৪৩ দশমিক ১৬ সূচক কম নিয়ে যাত্রা শুরু করেছিল সেনসেক্স (Sensex)। ৫২ হাজার ৬৫০ দশমিক ৪১ পয়েন্ট নিয়ে লেনদেন শুরু করেছিল। আর নিফটি (Nifty) আগের দিনের চেয়ে ২ দশমিক ৮৫ পয়েন্ট কমে ১৫,৭২৯ দশমিক ২৫ সূচক নিয়ে শুরু করেছিল। যদিও পতনের সঙ্গে খুললেও দ্রুত সবুজে বদলে যায় সূচকগুলি। ফের সকাল দশটার মধ্যে লালে চলে আসে নিফটি। ফের সবুজে পৌঁছয়। পতন সামলে একসময়ে ৫৯৯ দশমিক ৮৮ পয়েন্ট লাফ দিয়ে ৫২ হাজারের গণ্ডি ডিঙিয়ে ৫৩ হাজারের ঘরে পৌঁছে যায় সেনসেক্স। একসময়ে সেনসেক্স বেড়ে দাঁড়ায় ৫৩ হাজার ২৯৩ সূচকে।

কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। শেষ বেলায় ফের হু-হু করে নিচের দিকে নামতে থাকে সেনসেক্স ও নিফটি। শেষ পর্যন্ত ১৫২ দশমিক ১৮ সূচক খুঁইয়ে৫২ হাজার ৫৪১ দশমিক ৩৯ পয়েন্টে বন্ধ হয়েছে সেনসেক্স। আর ৩৯ দশমিক ৯৫ সূচক খুঁইয়ে ১৫ হাজার ৬৯২ দশমিক ১৫ পয়েন্টে বন্ধ হয়েছে নিফটি।  

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

ডলারের চাপে কমলো সোনা ও রুপার দাম

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেওয়ার পরিকল্পনা? রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল, জানেন কোথায় বেশি লাভ?

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ