SUV-এর দুনিয়ায় বিপ্লব, এক লিটারে যাবে ৩৫ কিমি, দাম শুনলে বিশ্বাস করবেন না

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাণকারী সংস্থা Maruti Suzuki ভারতের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বাজেট-সাশ্রয়ী ও ফুয়েল-এফিশিয়েন্ট গাড়ির জন্য বরাবরই জনপ্রিয় নাম। এবার তারা নিয়ে আসছে ২০২৫ সালের নতুন Suzuki Fronx Hybrid ভার্সন।। ইতোমধ্যে রোড টেস্টিং হয়ে গিয়েছে। সবচেয়ে বড় চমক – এই হাইব্রিড ভ্যারিয়েন্টে মাইলেজ হতে পারে প্রায় ৩৫ কিমি/লিটার। যা গ্রাহকদের অনেকাংশে আকর্ষণ করবে, বিশেষ করে যে সকল গ্রাহকরা পরিবহণ ব্যবসায়ী ও দৈনন্দিন ব্যবহারকারী। সূত্র মারফত প্রাপ্ত তথ্যানুসারে, স্পাইড গাড়িটি ছিল হেভি-ক্যামোফ্লেজে ঢাকা, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ দিক ফুটে উঠেছে—যেমন নতুন স্টাইলিং এলিমেন্ট, এক্সস্ট সিস্টেমে পরিবর্তন, ও হাইব্রিড টেকনোলজির ইনডিকেশন। সামনের ও পিছনের বাম্পারে নতুন ডিজাইন যুক্ত হয়েছে, আর গাড়ির নিচে ব্যাটারি প্যাক থাকার মতো কাঠামো দেখা গেছে, যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে এটি স্ট্রং হাইব্রিড ভ্যারিয়েন্ট।

ডিজাইন ও এক্সটেরিয়র

যদিও গাড়িটি এখনও অফিশিয়ালি লঞ্চ হয়নি, তবে স্পাই ছবি থেকে যা বোঝা যাচ্ছে, ২০২৫ ফ্রনক্স হাইব্রিডে কিছু ন্যূনতম কসমেটিক পরিবর্তন থাকবে। গাড়িটির ফ্রন্ট গ্রিল আরও অ্যাগ্রেসিভ ডিজাইনের, এলইডি হেডল্যাম্প ও টেইলল্যাম্পে নতুন টাচ রয়েছে। অল-ব্ল্যাক অ্যালয় হুইল, এবং স্পোর্টি লুক এটিকে অন্যান্য সাব-কমপ্যাক্ট SUV থেকে আলাদা করে তুলবে।

ইঞ্জিন ও পারফরম্যান্স

এই ভ্যারিয়েন্টে মারুতি সম্ভবত তাদের নতুন ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন-এর সঙ্গে স্ট্রং হাইব্রিড সিস্টেম যুক্ত করছে। এটি হতে পারে Toyota-এর সঙ্গে জাপানি টেকনোলজি শেয়ার করে তৈরি। ইঞ্জিনটির আউটপুট থাকবে ৮৮-৯০ হর্সপাওয়ারের আশেপাশে, আর ইভি মোডে কিছুটা দূরত্ব চালানো যাবে শুধুমাত্র ব্যাটারিতে। ফুয়েল-এফিশিয়েন্সি হবে গাড়িটির সবচেয়ে বড় ইউএসপি। অনুমান করা হচ্ছে ৩৫ কিমি/লিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যাবে, যা হাইব্রিড ক্যাটেগরিতে ভারতের বাজারে অন্যতম সেরা।

ইন্টেরিয়র ও ফিচার

ইন্টেরিয়রেও বেশ কিছু উন্নতি থাকবে। নতুন টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়ারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, অটো ক্লাইমেট কন্ট্রোল ইত্যাদি আধুনিক ফিচার থাকবে। নিরাপত্তার জন্য ৬টি এয়ারব্যাগ, ABS, EBD, ESP ও ADAS ফিচারসও থাকতে পারে।

দাম ও লঞ্চ টাইমলাইন

অফিশিয়াল লঞ্চের ঘোষণা এখনো হয়নি, তবে আশা করা যাচ্ছে ২০২৫ সালের মাঝামাঝি বা শেষে এটি বাজারে আসবে। দাম হতে পারে ₹১১ লক্ষ থেকে শুরু করে ₹১৪ লক্ষ পর্যন্ত, ট্রিম অনুযায়ী ভিন্নতা থাকবে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই