MG Festive Offer  : দুর্ধর্ষ মূল্য হ্রাসের পাশাপাশি ব্যাটারিও ভাড়া পাওয়া যাচ্ছে আকর্ষণীয় মূল্যে

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় :  সম্প্রতি Morris Garage তথা বিখ্যাত গাড়ি নির্মাণকারী সংস্থা MG পুজোর মরশুমে বেশ কিছু বিশেষ ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়েছে তারা একটি BAAS প্রোগ্রাম (Battery As A Service) নিয়ে এসেছে। এই প্রোগ্রামের অধীনে সংস্থাটির বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির জন্য অতিরিক্ত খরচ হিসাবে একজন ব্যক্তিকে প্রতি কিলোমিটারে ৩.৫ টাকা দিতে হবে। জানা গেছে, সংস্থাটি এই BaaS প্রোগ্রাম প্রয়োগ করেছে তাদের দুটি বৈদ্যুতিক গাড়ি Comet EV ও  ZS EV-এর জন্য। যেহেতু ব্যাটারির খরচ এখন প্রকৃত মূল্য থেকে বাদ দেওয়া হয়েছে, তাই এই দুটি গাড়ি এখন আরও সস্তা দামে পাওয়া যাবে।

সংস্থার তরফে পাওয়া তথ্যানুসারে জানা গেছে, এই BAAS প্রোগ্রামের পাশাপাশি MG Comet EV এখন পাওয়া যাবে মাত্র ৪.৯৯ লক্ষ টাকায়, যা এর আসল দামের তুলনায় ২ লক্ষ টাকা কম , আর এর ব্যাটারির ভাড়া ২.৫ টাকা/কিমি। এছাড়া  MG ZS EV-এর দাম যেখানে ১৮.৯৮ লক্ষ টাকা, সেখানে এই গাড়িটির দাম প্রায় ৫ লক্ষ টাকা হ্রাস করে পাওয়া যাচ্ছে ১৩.৯৯ লক্ষ টাকায় এবং এর ব্যাটারি ভাড়া প্রতি কিলোমিটারে ৪.৫ টাকা।

সংস্থাটি আরও জানিয়েছে যে, BaaS প্রোগ্রামের পাশাপাশি গ্রাহকরা তিন বছরের মালিকানার পরে নিশ্চিত ৬০% বাইব্যাক মূল্যের সুবিধাও পেতে পারেন যা, গ্রাহকদের একটি নিরবচ্ছিন্ন এবং আত্মবিশ্বাসী মালিকানার অভিজ্ঞতার আশ্বাস দেয়। এগুলি ছাড়া সংস্থাটির সাম্প্রতিক তম গাড়ি MG Windsor EV-ও ৯.৯৯ লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে।

BaaS সম্পর্কিত এই কর্মসূচির কথা বলতে বলতে গিয়ে  MG Motor India-এর চিফ কমার্শিয়াল অফিসার সতিন্দর সিং বাজওয়া জানিয়েছেন, “BaaS-এর পাশাপাশি আমরা সহজতর মালিকানার জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম তৈরি করেছি, যা আমাদের ইভিগুলিকে আগের চেয়ে আরও বেশি সুলভ করে তুলেছে ৷ এর ফলে গ্রাহকেরা Comet,  ZS EV মডেলদুটিতে বিশেষ সুবিধা পাবেন। আমি নিশ্চিত, এই অনন্য কৰ্মসূচিটি দেশে বৈদ্যুতিক গাড়ির গ্রহণযোগ্যতা আরো বাড়িয়ে তুলবে।”

Comet EV ও  ZS EV-এর বিশেষত্ব :

সংস্থাটি জানিয়েছে , Comet EV সিঙ্গেল চার্জে ২৩০ কিলোমিটারের একটি সার্টিফাইড রেঞ্জ প্রদান করে। অন্যদিকে, আবার MG ZS EV একটি বৃহত্তর 50.3 kWh ব্যাটারি প্যাক সহ সিঙ্গেল চার্জে ৪৬১ কিলোমিটারের রেঞ্জ দেয়।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে