MG-Windsor : শুরু হয়ে গেছে বুকিং… চাইলে আজই বুক করতে পারেন এই গাড়ি

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : গত মাসেই JSW MG Motor India তার সম্প্রতি চালু হওয়া অল-ইলেকট্রিক CUV, Windsor EV– এর আনুষ্ঠানিক লঞ্চ করেছিল। এটি দেশের প্রথম CUV, যা SUV-এর প্র্যাক্টিক্যালিটি ও সেডানের আরামকে একত্রিত করেছে। জানা গেছে, MG-Windsor-এর বুকিং সম্প্রতি শুরু হয়ে গেছে। তবে সংস্থাটি জানিয়েছে, এই বৈদ্যুতিক গাড়িটি বুক করতে  ₹ ১১,০০০ টাকা লাগছে। সংস্থাটি MG-Windsor কে ফ্ল্যাগশিপ বৈদ্যুতিক গাড়ির অন্তর্ভুক্ত করেছে।

সংস্থার তরফে প্রাপ্ত তথ্যানুসারে জানা গেছে, Windsor EV-এর প্রারম্ভিক মডেলটি অর্থাৎ Excite ভ্যারিয়েন্টের দাম নতুন ব্যাটারি ভাড়া পরিষেবার সাথে ₹ ৯.৯৯ লক্ষ থেকে শুরু হচ্ছে  এবং সম্পূর্ণ গাড়িটি কিনলে সর্বসাকুল্যে ₹ ১৩.৫ লক্ষ টাকা দিতে হবে। এছাড়াও আরও দুটি ভ্যারিয়েন্ট যথা : ExclusiveEssence ভ্যারিয়েন্টেও Windsor EV পাওয়া যাচ্ছে। এগুলির মধ্যে Exclusive ভ্যারিয়েন্টের দাম ১০.৯৯ লক্ষ ও ১৪.৫ লক্ষ এবং Essence ভ্যারিয়েন্টের ক্ষেত্রে  দাম ১১.৯৯  লক্ষ ও ১৫.৫ লক্ষ টাকা। MG Motors জানিয়েছে তারা প্রতি কিলোমিটারে ₹ ৩.৫০ টাকা ব্যাটারি ভাড়া চার্জ করবে।

MG-Windsor একটি 38kWh ব্যাটারি দ্বারা চালিত। গাড়িটি সিঙ্গেল চার্জে ৩৩১ কিলোমিটার রেঞ্জ দেওয়ার দাবি করে৷ জানা গেছে, গাড়িটি  বৈদ্যুতিক মোটরে 136hp এবং 200 Nm এর আউটপুট তৈরি করে। এছাড়া Windsor-কে মাত্র ৪০ মিনিটের মধ্যে একটি DC চার্জারের মাধ্যমে সম্পূর্ণরূপে চার্জ করা সম্ভব ও একটি ৩.৩ কিলোওয়াট চার্জারের মাধ্যমে গাড়িটি ১৫ ঘন্টায় সম্পূর্ণ চার্জ হবে।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী