ফোনে ধীর গতিতে চার্জ হচ্ছে ? জেনে নিন কি করবেন

Share:

নিজস্ব প্রতিনিধি : ফোন নিয়ে মানুষ খুব সংবেদনশীল। ফোন যদি ঠিকভাবে কাজ না করে তবে তিতিবিরক্ত হয়ে ওঠে ফোনের মালিক। বর্তমান সময়ে ফোন এমনই একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে যে এটা ছাড়া মানুষ অচল। তবে স্মার্টফোনে ব্যাটারি ও চার্জিং নিয়ে অভিযোগের আর শেষ থাকে না। ফোন ঘাঁটতেই নিমেষে চার্জ শেষ হয়ে যাচ্ছে ? চার্জে বসিয়েও শান্তি নেই!  ধীর গতিতে চার্জ হচ্ছে ? তবে রইল কিছু টিপস-জেনে নিন কি করবেন।

চার্জিংয়ে বসিয়ে ফোন ঘাঁটবেন না : অনেকে চার্জিংয়ে বসিয়ে ফোনে কথা বলেন, গেম খেলেন, ফোনে ভিডিয়ো দেখেন। এগুলো করবেন না। কেননা এতে প্রসেসর ও ব্যাটারির উপর অত্যধিক পরিমাণে চাপ পড়ে। ফলস্বরুপ চার্জিং এর গতি কমে আসে।

ফোনের ধারনক্ষমতা অনুযায়ী USB চার্জার  : অনেকে এটা নিয়ে কনফিউশনে থাকে, কত ওয়াটের চার্জার লাগবে, কোন টাইপ! জেনে রাখা ভাল আপনার ফোনে কেমন চার্জার লাগবে, কত ওয়াটের তা ফোনের বক্সে লিখা থাকে।সেই হিসেবে ইউএসবি ব্যবহার করুন।নির্ধারিত ওয়াটের থেকে বেশি ক্ষমতার চার্জার ব্যবহার করলে তা ফোনের ব্যাটারির জন্য ভাল নয়।

সঠিক প্রক্রিয়া :  আপনি কী জানেন ফোন চার্জ দেওয়ার সঠিক নিয়ম। স্মার্টফোনের ব্যাটারি ২০ এর নীচে নেমে গেলে তবেই চার্জে বসান। পাশাপাশি স্মার্টফোন ৯০ শতাংশ চার্জ হয়ে গেলে চার্জিং বন্ধ করে দিন। বারবার চার্জে বসাবনে না।

এছাড়াও অতিরিক্ত অ্যাপস রাখবেন না। ডিলিট করে দিন। সেটিংস এ গিয়ে ব্যাটারি হেলথ অপশনে যেতে পারেন।

সচেতনতা :  এরপরেও যদি ফোন গরম হয়ে যায়, চার্জ না থাকে, চার্জ হতে দেরী হয় তবে দ্রুত নিকটবর্তী সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। সেই অনুযায়ী পদক্ষেপ নিন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের