iPhone Air-কে টেক্কা দিতে বাজারে আসছে নতুন Moto Air ফোন, কবে লঞ্চ হবে ?

Apple সম্প্রতি iPhone 17 series লঞ্চ করে তাক লাগিয়ে দিয়েছে। যার মধ্যে রয়েছে সম্পূর্ণ নতুন iPhone Air। যেটি অ্যাপলের সবচেয়ে পাতলা ফোন।

Share:

নিজস্ব প্রতিনিধি: Apple সম্প্রতি iPhone 17 series লঞ্চ করে তাক লাগিয়ে দিয়েছে। যার মধ্যে রয়েছে সম্পূর্ণ নতুন iPhone Air। যেটি অ্যাপলের সবচেয়ে পাতলা ফোন। যদিও স্লিম স্মার্টফোন লঞ্চের দিক থেকে Samsung অনেকটাই এগিয়ে। অনেক আগেই তারা তাদের স্লিম স্মার্টফোন লঞ্চ করে ফেলেছে। এবার Apple এবং Samsung-কে অনুসরণ করতে চলেছে Motorola।শীঘ্রই এই সংস্থা তাদের নিজস্ব স্লিমফোন মার্কেটে আনতে চলেছে। যার সম্ভাব্য নাম হতে পারে Moto X70 Air। ইতিমধ্যেই এ বিষয়ে সংস্থাটি Weibo-তে একটি পোস্ট শেয়ার করেছে। যেখানে মোটো এক্স৭০ এয়ার লঞ্চের ইঙ্গিত দিয়েছে তারা।

যেটি চিনে লঞ্চ হতে চলেছে। সঙ্গে সংস্থাটি ফোনের একটি ছবিও শেয়ার করেছে। ছবিতে ফোনের স্লিম ডিজাইন দেখানো হয়েছে। তাতেই বোঝা যাচ্ছে যে, ডিভাইসটি প্রতিপক্ষ Samsung Galaxy S25 Edge এবং অ্যাপলের নতুন iPhone Air মডেলের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে। রিপোর্টে অনুসারে, মোটো এক্স৭০ এয়ার-এর রঙ হতে পারে সবুজ। শুধু তাই নয়, ফোনে থাকতে পারে Qualcomm-এর লেটেস্ট ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 চিপসেট। তবে এখনও নিশ্চিত নয় যে, ঠিক কবে লঞ্চ হবে Moto X70 Air।

মোটোরোলা নিশ্চিত করেছে যে, মোটো এক্স৭০ এয়ার শীঘ্রই লঞ্চ হবে। ফোনটি অক্টোবরের শেষদিকে চিনে লঞ্চ হবে। তবে লঞ্চের কোনও তারিখ জানা যায়নি। টিজার ছবিতে ফোনটি দেখে মনে হচ্ছে, Galaxy S25 Edge এবং iPhone Air-এর স্লিম ডিজাইনের মতো হবে। যদি রিপোর্ট বিশ্বাস করা হয়, তাহলে এটি 5.6 মিমি থেকে 5.8 মিমি পুরু হতে পারে। যা দেখতে হবে অনেকটা Samsung Galaxy S25 Edge-এর মতো। যা চলতি বছরের মে মাসে লঞ্চ করা হয়েছিল। এটি 5.8 মিমি-পাতলা। আর সম্প্রতি লঞ্চ করা আইফোন এয়ার সিরিজের পাতলা ফোনটির পুরুত্ব মাত্র 5.6 মিমি।

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন