চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাজারে আসছে মোটোরোলার Edge 50 5G, প্রকাশ্যে ফার্স্ট লুক

নিজস্ব প্রতিনিধি: দেশের মোবাইল ফোনের বাজারের ক্রমশই প্রসার ঘটছে। আর প্রতি মুহুর্তেই মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থাগুলি গ্রাহকদের প্রলুব্ধ করতে নয়া-নয়া মডেল এবং প্রযুক্তির ফোন বাজারে নিয়ে আসছে। দীর্ঘদিন ধরেই ভারতের মোবাইল ফোনের বাজারে বিশ্বস্ত ব্র্যান্ড হয়ে উঠেছে মোটোরোলা।  মোটোরোলা এজ (Motorola Edge) সিরিজ জনপ্রিয়তা পাওয়ার পরে এবার সংস্থার তরফে ভারতের বাজারে এজ 50 5জি (Edge 5G) আনতে চলেছে। এই প্রতিবেদনে আমরা মোটোরোলার নয়া স্মার্টফোনের ডিজাইন, পারফরম্যান্স, ডিসপ্লে, অডিও কোয়ালিটি-সহ বিভিন্ন ফিচার আপনাদের সামনে তুলে ধরছি।

ডিসপ্লে:

  • কার্ভড এজ ডিসপ্লে (Curved Display), পাঞ্চ-হোল ক্যামেরা
  • 120Hz রিফ্রেশ রেটের সাথে pOLED প্যানেল
  • উন্নত ব্রাইটনেস

ডিজাইন:

  • ব্যাক প্যানেলে ভেগান লেদারের (Vegan Leather) ব্যবহার করা হয়েছে
  • ট্রিপল রিয়ার ক্যামেরা র (Triple Rear Camera) সাথে ফোনটির লুক আরও আকর্ষণীয় করে তুলেছে
  • মধ্যভাগে মোটোরোলা লোগো
  • সাইডে ভলিউম ও পাওয়ার বাটন
  • নিচে USB Type-C পোর্ট ও সিম স্লট

রং:

  • গ্রিন, গ্রে ও প্যান্টোন সার্টিফাইড পীচ

অন্যান্য ফিচার:

  • মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর
  • 50MP প্রাইমারি ক্যামেরা (OIS সহ)
  • 32MP ফ্রন্ট ক্যামেরা
  • 4400mAh ব্যাটারি (68W চার্জিং)

লঞ্চ:

  • আগস্ট মাসে লঞ্চ হওয়ার সম্ভাবনা
  • সংস্থার ওয়েবসাইটে ‘Crafted for the Bold’ ট্যাগলাইন সহ নতুন পেজে ‘কামিং সুন’ লেখা রয়েছে।

মোটোরোলা এজ 50 5জি একটি আকর্ষণীয় ডিজাইন ও উন্নত ফিচার সমৃদ্ধ স্মার্টফোন হতে চলেছে এটা বলার অপেক্ষা রাখে না। তবে ভারতীয় বাজারে এই ফোনটি কতটা জনপ্রিয় হবে, তা দেখার বিষয়।

 

 

 

 

Published by:

Share Link:

More Releted News:

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ