স্মার্টফোন বাজারে নতুন চমক! আসছে Motorola Edge 70 Pro

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের মোবাইল ফোন বাজারে আসছে 144Hz ডিসপ্লে, 6500mAh ব্যাটারি সহ Motorola Edge 70 Pro! এই স্মার্টফোনে ছবির মান উন্নত করা, ব্যাটারি অপ্টিমাইজেশন এবং স্মার্ট পারফরম্যান্স ম্যানেজমেন্টের জন্য একাধিক AI টুল সংযুক্ত থাকতে পারে। ফলে দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে গেমিং ও কনটেন্ট ক্রিয়েশন  সব ক্ষেত্রেই ব্যবহারকারীদের আরও স্মার্ট ও দ্রুত অভিজ্ঞতা দিতে চলেছে Motorola। সংস্থার তরফে ইতিমধ্যেই ভারতের বাজারে তাদের নতুন প্রিমিয়াম স্মার্টফোন Motorola Edge 70 Pro+ এর টিজার প্রকাশ করা হয়েছে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাইক্রোসাইটে ফোনটির ঝলক সামনে আসতেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে জোরজল্পনা। নতুন এই ডিভাইসে উন্নত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর এবং বড় ব্যাটারির মতো একাধিক আকর্ষণীয় ফিচার থাকতে পারে বলে জানা গিয়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, Motorola Edge 70 Pro+ ফোনে থাকতে পারে ৬.৮ ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হতে পারে ১৪৪Hz। ফলে গেমিং থেকে ভিডিও স্ট্রিমিং সব ক্ষেত্রেই মিলবে আরও মসৃণ অভিজ্ঞতা। ফোনটিতে MediaTek Dimensity 8500 Extreme চিপসেট ব্যবহার করা হতে পারে, যা মাল্টিটাস্কিং ও হাই পারফরম্যান্স ব্যবহারে বাড়তি গতি দেবে। ক্যামেরার দিক থেকেও বড় আপগ্রেড আনতে পারে Motorola। এই ফোনে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের Sony LYTIA সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এছাড়াও লো লাইট ফটোগ্রাফির জন্য AI-ভিত্তিক ফিচার যোগ করা হতে পারে। সেলফির জন্য থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি বিভাগেও নজর কাড়তে পারে এই স্মার্টফোন। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, Motorola Edge 70 Pro+–এ থাকতে পারে 6500mAh সিলিকন কার্বন ব্যাটারি এবং ৯০W ফাস্ট চার্জিং সাপোর্ট। পাশাপাশি ফোনটি Android 16 ভিত্তিক Hello UI আপডেট আসতে পারে। ডিজাইনের ক্ষেত্রেও প্রিমিয়াম ফিনিশে জোর দিয়েছে Motorola। ফোনটি Pantone Tea, Lily White এবং Titan ই তিনটি রংয়ে বাজারে আসতে পারে। এছাড়াও IP68 ও IP69 রেটিং থাকার সম্ভাবনা রয়েছে, ফলে জল ও ধুলো থেকে সুরক্ষাও মিলবে। যদিও সংস্থা এখনও আনুষ্ঠানিকভাবে দাম ঘোষণা করেনি, তবে ভারতের বাজারে এই ফোনের দাম ৪০ হাজার টাকার আশেপাশে হতে পারে বলে মত প্রযুক্তি মহলের।

গণপতি বাপ্পার জন্য বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু সুজির মাওয়া মোদক

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি, নদিয়ার ছাত্র অঙ্কন দাসের দীর্ঘদেহই এখন পরিবারের চিন্তার কারণ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

বিদ্যুূতের জাল বিল দেখিয়ে বৃদ্ধের প্রায় ১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার যুবক

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?