আসছে Motorola প্রিমিয়াম স্মার্টফোন, কী কী রয়েছে এই ফোনে?

Share:

নিজস্ব প্রতিনিধি : স্মার্টফোন ছাড়া এখন জীবন অচল। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত স্মার্টফোনই হয়েছে সঙ্গী। নিত্যদিনের কাজেও অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে এটি। প্রতি মুহূর্তে ফোনের নিত্য নতুন ফিচার সামনে আসছে। আবার একাধিক সংস্থা ফোনের ওপর বিশেষ ছাড়ও দিচ্ছে। রেডমি, রিয়েলমি, ভিভো সহ নামিদামি সংস্থাকে পিছনে ফেলে বাজারে নিজের জায়গা করে নিচ্ছে Motorola। খুব তাড়াতাড়ি ভারতে আসছে Motorola Edge 70 PRO। স্মার্টফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন বিষয়টি সামনে এসেছে। ফোনটি আগামী ২২ এপ্রিল বাজারে আসবে।

সংস্থা জানিয়েছে যে Motorola Edge 70 PRO ফোনটি প্রিমিয়াম সেগামেন্টে আসবে। আপকামিং ফোনের একাধিক টিজারের পর কোম্পানি Motorola Edge 70 PRO ফোনের লঞ্চ তারিখও প্রকাশ করেছে। এই ফোনের একটি ডেডিকেটেড মাইক্রোসাইট পেজ ফ্লিপকার্টে লাইভ করা হয়েছে। মোটোরোলা ফোনের একাধিক ফিচার সম্পর্কে জানা যায় ওই পেজে। Motorola Edge 70 PRO ফোনটিতে কী কী ফিচার দিতে চলছে সংস্থা। ফোনটি বিক্রি করা হবে ফ্লিপকার্টে। এই ফোনটিকে সংস্থা Edge 70 Series এর আওতায় আনবে।

ফিচারের কথা বললে, Motorola Edge 70 PRO ফোনটিতে 4 nm MediaTek Dimensity 8500 Extreme প্রসেসর থাকবে। এটি 12GB LPDDR5x পর্যন্ত RAM সহ পেয়ার করা হবে। এটি Android 16 ভিত্তিক Hello UI এ কাজ করবে। ডিসপ্লে হিসেবে এতে 6.8 ইঞ্চি AMOLED 1.5K ডিসপ্লে দেওয়া হবে। এটি 144Hz রিফ্রেশ রেট, 5200 নিট পিক ব্রাইটনেস দেওয়া থাকবে।

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনের রিয়ারে ৫০ মেগাপিক্সেল Sony LYT-710 প্রাইমারি ক্যামেরা থাকবে। এছাড়াও, এতে একটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা পেয়ার করা হবে। সামনের দিকে, সেলফি ও ভিডিও কলের জন্য অটোফোকাস সুবিধা সহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে বলে জানা গেছে। স্মার্টফোনের ক্যামেরাগুলি 60fps স্পিডে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। ৬৫০০ মেগাহার্টজ এর ব্যাটারি থাকবে, যা ৯০ ওয়াট TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?