দেশের সবচয়ে ব্যয়বহুল শহর মুম্বই, সবচেয়ে সস্তার কলকাতা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: থাকা-খাওয়া এবং যাতায়াতের ক্ষেত্রে দেশের সবচেয়ে ব্যয়বহুল শহর বাণিজ্যিক রাজধানী মুম্বই। দেশের পাশাপাশি এশিয়ার ব্যয়বহুল শহরের ক্ষেত্রে ২১তম স্থানে রয়েছে বলিউডের শহর। আর সস্তার শহর আমাদের সবার প্রিয় কল্লোলিনী তিলোত্তমা।

প্রতি বছরই থাকা-খাওয়া-যাতায়াত-সহ জীবন যাত্রার ক্ষেত্রে খরচের নিরিখে বিশ্বের ব্যয়বহুল শহরগুলির তালিকা প্রকাশ করে মানবসম্পদ পরামর্শক সংস্থা মারচার। ২০১৩ থেকেই বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করে আসছে সংস্থাটি। আজ সোমবার সংস্থার তরফে ২০২৪ সালের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, ভারতের বড় সহরগুলিতে জীবনযাপনের ক্ষেত্রে খরচ ২০২৩ সালের তুলনায় অনেকটাই বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভর ভারতে’ দেশের সবচেয়ে ব্যয়বহুল শহরের তকমা ধরে রাখতে সক্ষম হয়েছে বলিউড তারকাদের নিবাস্থল হিসাবে পরিচিত মুম্বই। শুধু তাই নয়, বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় গত বছরের তুলনায় এক লাফে ১১ ধাপ এগিয়েছে। ২০২৩ সালে ব্যয়বহুল শহরের তালিকায় বিশ্বের ২২৬টি শহরের মধ্যে ১৪৭তম স্থানে ছিল মুম্বই। এবার ১৩৬তম স্থানে উঠে এসেছে।

মুম্বইয়ের পরেই দেশের সবচেয়ে ব্যয়বহুল শহর দিল্লি। দেশের  রাজধানীর বিশ্ব তালিকায় স্থান ১৬৪তম। গতবারের চেয়ে চার ধাপ এগিয়েছে। দিল্লির পরেই রয়েছে চেন্নাই। যদিও তামিলনাডুর রাজধানী গতবারের চেয়ে পাঁচ ধাপ পিছিয়েছে। গতবার বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় চেন্নাইয়ের স্থান ছিল ১৮৪তম। তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের রাজধানী  বেঙ্গালুরু গতবারের চেয়ে ছয় ধাপ পিছিয়ে ১৯৫তম স্থানে রয়েছে। হায়দরাবাদ ২০২তম, পুণে ২০৫তম এবং কলকাতা ২০৭তম স্থানে রয়েছে। যদিও গতবারের তুলনায় চলতি বছরে কল্লোলিনী তিলোত্তমায় জীবনযাপনের ক্ষেত্রে খরচ খানিক বেড়েছে। তবুও দেশের প্রধান শহরগুলির মধ্যে সবচেয়ে সস্তার শহরই রয়ে গিয়েছে তিলোত্তমা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের