টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি: আপনি কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক? তাহলে এই খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ। ব্যাঙ্ক সতর্ক করে জানিয়েছে যদি এই ব্যাঙ্কের কোনও গ্রাহক এসবিআই-এর কোনও শাখা থেকে চারবারের বেশি টাকা তোলেন, তাহলে পঞ্চমবার  দিতে হবে বাড়তি টাকা।  দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI তাদের একটি বিশেষ ধরনের সেভিংস অ্যাকাউন্টে এই নিয়মে পরিবর্তন এনেছে।

নতুন নিয়ম না জানলে নির্দিষ্ট ক্ষেত্রে টাকা তোলার সময় দিতে হতে পারে অতিরিক্ত চার্জ। এই নিয়মটি ১ অক্টোবর  থেকে কার্যকর হবে।

জেনে নিন এই নিয়মটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে? 

জানা গিয়েছে, এসবিআই  গ্রাহকদের জানিয়েছে যে এই পরিবর্তনগুলি সকল অ্যাকাউন্টধারীর জন্য প্রযোজ্য হবে না। শুধুমাত্র বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট (BSBD) অ্যাকাউন্টের ক্ষেত্রেই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। যদি আপনার এই অ্যাকাউন্ট থাকে, তবে আপনি প্রতি মাসে ব্যাংকের শাখা থেকে বিনামূল্যে মাত্র চারবার টাকা তুলতে পারবেন। এই সীমার বাইরে টাকা তুললে অতিরিক্ত চার্জ দিতে হবে। তবে ATM থেকে টাকা তোলার বিষয়টি এর সঙ্গে গুলিয়ে ফেলবেন না। নতুন নিয়ম মূলত ব্যাঙ্কের শাখা থেকে নগদ টাকা তোলার ক্ষেত্রে প্রযোজ্য।

আরও পড়ুন:  স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার বিদেশ মন্ত্রী

নতুন নিয়ম অনুযায়ী, BSBD অ্যাকাউন্ট থেকে কোনও গ্রাহক ব্যাঙ্কের শাখায় গিয়ে এক মাসে প্রথম চারবার টাকা তুললে কোনও চার্জ দিতে হবে না। কিন্তু পঞ্চমবার বা তার পর থেকে শাখার মাধ্যমে নগদ টাকা তুললে প্রতি লেনদেনে ১৫ টাকা করে সার্ভিস চার্জ, তার সঙ্গে প্রযোজ্য GST দিতে হবে।  তবে SBI ATM, অন্য ব্যাঙ্কের ATM কিংবা মাইক্রো ATM ব্যবহারের ক্ষেত্রে আগের নিয়মই কার্যকর থাকবে।

উল্লেখ্য, BSBD অ্যাকাউন্ট মূলত সাধারণ ও আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের ব্যাঙ্কিং পরিষেবার আওতায় আনার জন্য তৈরি। এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স রাখার বাধ্যবাধকতা নেই। তবে এই অ্যাকাউন্টের গ্রাহক একই সময়ে SBI-তে অন্য কোনও সেভিংস অ্যাকাউন্ট রাখতে পারেন না।

আজ ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, পুজোর মুখে রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালান….

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?