আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আর্থিক সমীক্ষায় আস্থা রেখে বাজেটের আগের দিনেই চাঙ্গা শেয়ারবাজার

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রাত পোহালেই বাজেট। আর বাজেটের আগের দিন মোদি সরকারের আর্থিক সমীক্ষার উপরে আস্থা রেখে সোমবার এক ধাক্কায় অনেকটাই চাঙ্গা হয়ে উঠল শেয়ারবাজার। যার ফলে ফের ৫৮ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল সেনসেক্স। ৮১৩ দশমিক ৯৪ সূচক বেড়ে ৫৮ হাজার ১৪ দশমিক ১৭ পয়েন্টে বন্ধ হয়েছে সেনসেক্স। পাশাপাশি চাঙ্গা হয়েছে নিফটি ৫০-ও। ২৩৭ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে নিফটি দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৩৯ দশমিক ৮৫ পয়েন্টে। এদিন সবচেয়ে বেশি বেড়েছে মাহিন্দ্রা টেকের শেয়ারের দাম। প্রায় পাঁচ শতাংশ বেড়েছে তথ্য-প্রযুক্তি সংস্থাটির শেয়ারের দর। মুখ থুবড়ে পড়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। বেসরকারি ব্যাঙ্কটির শেয়ার দর প্রায় সাড়ে তিন শতাংশ হ্রাস পেয়েছে।

গত দুই সপ্তাহ কার্যত শেয়ারবাজার চড়াই-উতরাইয়ের সাক্ষী থেকেছে। টানা পাঁচদিন টানা ধস নামায় বেশ কয়েক লক্ষ টাকা আর্থিক ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদেরও। সেনসেক্স ৫৬ হাজারের গণ্ডির নিচে নেমে যাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন বাজার বিশেষজ্ঞরা। যদিও সেই আশঙ্কাকে অমূলক প্রমাণ করে গত সপ্তাহের শেষের দিকে বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল।

গত শুক্রবার বাজার বন্ধের সময় সেনসেক্স ছিল ৫৭ হাজার ২০০ দশমিক ২৩ সূচকে। সোমবার সপ্তাহ শুরুর দিনে বাজার খোলার আধঘন্টায় মধ্যেই হু-হু করে চড়তে থাকে বাজার। সকাল দশটা নাগাদ সেনসেক্স পৌঁছয় ৫৭ হাজার ৯৭৯ দশমিক ৪৬ সূচকে। দুপুর বারোটা নাগাদ সেনসেক্স ৫৮ হাজারের গণ্ডি ছাড়িয়ে যায়। যদিও তার পরে সামান্য পড়তে থাকে সূচক। শেষ পর্যন্ত ৮০০’র বেশি পয়েন্ট বেড়ে ৫৮ হাজারের গণ্ডি ছাড়িয়ে বন্ধ হয় বাজার।

Published by:

Share Link:

More Releted News:

সপ্তাহজুড়ে ১২,০০০ টাকা কমেছে রুপো, সস্তা সোনাও, কত দাম হল?

গরমে চাহিদা তুঙ্গে, ফ্লিপকার্টে অর্ধেক দামে মিলছে Split AC

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

ডলারের চাপে কমলো সোনা ও রুপার দাম

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ