দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার, বিনিয়োগকারীদের মুখে ফিরল হাসি

একদিনে ৯৩৪ সূচক বাড়ল সেনসেক্স (Sensex)। যার ফলে ফের সাড়ে ৫২ হাজারের গণ্ডি ছাড়াল।  

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিনিয়োগকারীদের (Investor) উধাও হওয়া মুখের হাসি ক্রমশ ফিরছে। টানা পতনের ধাক্কা কাটিয়ে গতকাল সোমবারই কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল সেনসেক্স (Sensex) ও নিফটি (Nifty)। আর মঙ্গলবার ফের ঊর্ধ্বমুখী  বাজার। একদিনে ৯৩৪ সূচক বাড়ল সেনসেক্স (Sensex)। যার ফলে ফের সাড়ে ৫২ হাজারের গণ্ডি ছাড়াল।  সেনসেক্সের পাশাপাশি বেড়েছে নিফটি (Nifty)। ২৮৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬০০-র গণ্ডি ছাড়াল। টানা দু’দিন বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় পিছনে অবশ্য বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির প্রবণতা হ্রাস পাওয়াকেই বড় কারণ বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

টানা ছয়দিন পতনের পরে গতকাল সোমবার সপ্তাহের প্রথম দিন ঘুরে দাঁড়িয়েছিল শেয়ারবাজার। একদিনে ২৩৭ দশমিক ৪২ সূচক বেড়ে ৫১ হাজার ৫৯৭ দশমিক ৮৪ পয়েন্টে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে আগের দিনের চেয়ে ৩০০ পয়েন্ট বেশি নিয়ে যাত্রা শুরু করেছিল সেনসেক্স। আধ ঘন্টার মধ্যেই ৫২ হাজারের ঘরে পৌঁছে যায়। সময় যত গড়িয়েছে ততই ঊর্ধ্বমুখী হয়েছে সেনসেক্স। তেল-গ্যাস (Oil & Gas) ও ব্যাঙ্কিং (Banking) সংস্থার দৌলতেই চড়চড়িয়ে বেড়েছে সূচক। তিন মাসে বাদে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank Of India) শেয়ার দর এক লাফে অনেকটা বেড়েছে। তথ্যপ্রযুক্তি, ধাতব, বিদ্যু‍ৎ ও আবাসন শিল্পের সঙ্গে জড়িত সংস্থাগুলির শেয়ার দরও অনেকটাই বেড়েছে।

দিন শেষে ৯৩৪ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে সেনসেক্স বন্ধ হয়েছে ৫২ হাজার ৫৩২ দশমিক ০৭ সূচকে। আর নিফটি ২৮৮ দশমিক ৬৫ সূচক বেড়ে বন্ধ হয়েছে ১৫ হাজার ৬৩৮ দশমিক ৮০ পয়েন্টে। এদিন সবচেয়ে লাভ করেছে ঘড়ি প্রস্তুতকারী সংস্থা টাইটান। সংস্থার শেয়ার মূল্য বেড়েছে ১১৬ টাকা ৪০ পয়সা।

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

‘৪ দিন বাড়ি থেকে বেরোতে পারিনি’, ফাঁস হওয়া অন্তরঙ্গের দৃশ্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ফোনের পিছনের কভারে তেজপাতা রাখলেই বদলাবে ভাগ্য? জানুন ভাইরাল ট্রেন্ডের সত্যি

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের

মাত্র ৩০ বছরেই সাফল্যের শীর্ষে, মুম্বইয়ে কোটি টাকার বাড়ি কিনলেন সুন্দরী অভিনেত্রী

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার