নয়েজের নতুন হেডফোন হাজির ভারতের বাজারে, কত দাম?

Share:

নিজস্ব প্রতিনিধি : গান শোনা থেকে শুরু করে ব্যক্তিগত বিভিন্ন কাজে অনেকেই ব্যবহার করে থাকেন হেডফোন। বর্তমানে ডিজিটাল যুগে হেডফোন ও ইয়ারফোন এখন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অনেকেই হেডফোন ছাড়া এক পাও চলতে পারেন না। গানশোনা, ভিডিও দেখা, কল অ্যাটেন্ড করা বিভিন্ন কাজেই হেডফোন হয়ে ওঠে নিত্যসঙ্গী। নিত্য নতুন হেডফোন আসছে বাজারে।

সম্প্রতি নয়েজ মাস্টার বাডস ম্যাক্স লঞ্চ করেছে ভারতে। এই হেডফোনে রয়েছে Bose – র সাউন্ড সাপোর্ট। এই হেডফোনটি ওভার দ্য ইয়ার ডিজাইনের। এই হেডফোনে ব্যবহারকারীরা পাবেন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশনের সুবিধা। ভারতে তিনটি রং এ এই হেডফোন কিনতে পাওয়া যাবে। ই-কমার্স সাইট অ্যামাজনে এই হেডফোন কিনতে পাওয়া যাবে। পাশাপাশি রিলায়েন্স ডিজিটাল ক্রোমা ও বিজয় সেলসের রিটেল আউটলেটে গেলেও হেডফোনটি কিনতে পাওয়া যাবে।

সূত্রের খবর, নয়েজ মাস্টার বাডস ম্যাক্স হেডফোনের দাম ১১,৯৯৯ টাকা। তবে নয়েজ সংস্থার ওয়েবসাইটে এটির দাম ৯,৯৯৯ টাকা। Onyx, titanium, silver রঙে পাওয়া যাবে। জানা যাচ্ছে, ৪০ ডেসিবল পর্যন্ত কাজ করবে এমন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে এই হেডফোনে। এরফলে ব্যবহারকারীর আশেপাশের আওয়াজ থাকলেও হেডফোনে শুনতে কোনও অসুবিধা হবে না। স্পষ্ট শব্দ শুনতে পাওয়া যাবে। এই হেডফোনে পাঁচটি মাইক্রোফোনের সেটআপ রয়েছে। এটি দিয়ে ব্যবহারকারীরা ভয়েস কল করতে পারবেন। করা যাবে অডিও রেকর্ডিং।

এখানেই শেষ নয়, ১০ মিটার রেঞ্জ পর্যন্ত ব্লুটুথ কানেক্টিভিটিও মিলবে। পাশাপাশি রয়েছে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার। যদি ফোনের সঙ্গে হেডফোন কানেক্ট করা থাকে এবং সেই সময় ফোন আসে তাহলে সহজেই কথা বলা যাবে। অ্যান্ড্রয়েড এবং আইও স দু ধরনের ডিভাইসেই হেডফোনটি কাজ করবে। অত্যন্ত দ্রুতগতিতে চার্জ হবে এটি। দশ মিনিট চার্জ পেলেই প্রায় ১০ ঘণ্টা চালু থাকবে হেডফোন। শূন্য থেকে একশো শতাংশ চার্জ করতে গেলে এক ঘন্টা চার্জ দিলেই যথেষ্ট।

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার