60,000 টাকা ছাড় সঙ্গে iPhone জেতার সুযোগ! দুর্ধর্ষ অফার নিয়ে হাজির Oben E-motorcycle

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই বাঙালির প্রাণের উ‍ৎসব দুর্গাপুজো। আর শারদো‍ৎসব উপলক্ষে ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা ক্রেতাদের সামনে উপহারের ঢালি নিয়ে হাজির। সেই তালিকায় যোগ হল বৈদ্যুতিক মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা ওবেন। দুর্গা পুজো উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ উপহারের ঘোষণা করেছে সংস্থাটি। যেখানে ক্রেতারা পাবেন 60,000 টাকা পর্যন্ত সাশ্রয়।  সেই সঙ্গে ৫ বছরের বাড়তি ওয়ারেন্টি এবং iPhone, iPad-এর মতো আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। বেঙ্গালুরু, দিল্লি, এবং পুনের শোরুমে থাকবে বিশেষ ইভেন্টও।

ভারতের ইলেকট্রিক বাইক নির্মাতা Oben Electric, দেশের বিভিন্ন স্থানে দুর্গাপুজো উপলক্ষে বিশেষ অফার নিয়ে এসেছে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ক্রেতারা Oben Rorr ইলেকট্রিক মোটরসাইকেল কিনতে পারবেন এক্স-শোরুম মূল্যে মাত্র 1,19,999 টাকায়।  যেখানে আগের দাম 1,49,999 টাকা থেকে 30,000 টাকা কম। এর সঙ্গে থাকবে 5 বছরের বাড়তি ওয়ারেন্টি এবং iPhone 15, iPad Mini, Sony Headphone-এর মতো পুরস্কার জেতার সুযোগ।

Oben Electric “দশেরা ধামাল ডে” ইভেন্টেরও আয়োজন করেছে বেঙ্গালুরু (২৯ সেপ্টেম্বর), দিল্লি (২ অক্টোবর) এবং পুনের (৬ অক্টোবর) শোরুমগুলোতে। এই ইভেন্টে অংশগ্রহণকারীরা 60,000 টাকা পর্যন্ত সাশ্রয়ের সুবিধা পেয়ে Oben Rorr motorcycle কিনতে পারবেন মাত্র 89,999 টাকায়।

Oben Electric-এর প্রতিষ্ঠাতা ও CEO মধুমিতা আগরওয়াল জানিয়েছেন, ইলেকট্রিক গাড়ির ব্যবহারকে উৎসাহ জোগাতে উ‍ৎসব মরসুমে গ্রাহকদের জন্য বাড়তি ছাড় দেওয়া হচ্ছে।  ভবিষ্যতে আরও 60 টি নতুন শোরুম চালু করার পরিকল্পনা রয়েছে।  বর্তমানে বেঙ্গালুরু, পুণে,  দিল্লি এবং কেরলে শোরুম রয়েছে। Oben Electric তাদের উন্নত LFP ব্যাটারি প্রযুক্তির ওপর জোর দিচ্ছে, যা তাপ প্রতিরোধ করবে ও দীর্ঘস্থায়ী হিসাবে আরও কার্যকারী হবে।

 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে