জানুয়ারিতে বাজারে OnePlus 13, লঞ্চের আগেই ফিচার এবং দাম নিয়ে তথ্য ফাঁস

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রযুক্তিপ্রেমীদের জন্য দারুণ খবর। OnePlus সংস্থার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13 আগামী বছরের জানুয়ারিতে ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। সম্প্রতি সংস্থার নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন OnePlus 13 তিনটি নতুন রঙে লঞ্চ হবে: Midnight Ocean, Black Eclipse, এবং Arctic Dawn। এর মধ্যে Midnight Ocean মডেলে প্রথমবারের মতো micro-fiber vegan leather ব্যবহার করা হয়েছে, যা হাতের স্পর্শে আরামদায়ক অনুভূতি দেওয়ার পাশাপাশি দাগ ও স্ক্র্যাচ প্রতিরোধে সক্ষম। আরও চমকপ্রদ ব্যাপার, এটি IP68 + IP69 রেটিং সহ OnePlus-এর প্রথম স্মার্টফোন

প্রথম Bonus Drop সেল: 18 ডিসেম্বর

OnePlus 13-এর প্রথম Bonus Drop Sale শুরু হবে 18 ডিসেম্বর সন্ধ্যা 6:30 টায়। যারা ওয়েবসাইটে ‘Notify Me’ বাটনে ক্লিক করবেন, তারা মাত্র 11 টাকায় এই ফোন কেনার সুযোগ পেতে পারেন। এছাড়াও রয়েছে 3,000 মূল্যের OnePlus প্রোডাক্ট এবং 500 Red Coins জেতার সুযোগ।

OnePlus 13-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: 6.82 ইঞ্চির 2K+ LTPO AMOLED, 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিটস পর্যন্ত উজ্জ্বলতা।
  • প্রসেসর: Snapdragon 8 Elite এবং Adreno 830 GPU
  • র‍্যাম ও স্টোরেজ: সর্বোচ্চ 24 GB RAM এবং 1TB UFS 4.0 স্টোরেজ।
  • ব্যাটারি: 6000 mAh, 100W SuperVOOC ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং
  • ক্যামেরা:
    • পেছনে: 50 MP মেইন ক্যামেরা, 50 MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 50 MP টেলিফটো লেন্স (3X অপটিক্যাল জুম, 6X ইন-সেন্সর জুম, 120X ডিজিটাল জুম)।
    • সামনে: 32 MP সেলফি ক্যামেরা।

দাম ও উপলব্ধতা

ভারতে OnePlus 13-এর দাম প্রায় 70,000 হতে পারে। যদিও সংস্থা এখনও সঠিক দাম ঘোষণা করেনি।

OnePlus ভক্তদের জন্য এটি হতে চলেছে 2025 সালের অন্যতম আলোচিত লঞ্চ। প্রি-বুকিং এবং অফার সম্পর্কে আরও জানতে এখনই ওয়েবসাইট ভিজিট করুন।

 

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ