আপনার টিকিটে অন্য কেউ ট্রেনে চড়তে পারেন? জানুন রেলের নিয়ম

সবচেয়ে মজার কথা বল নিয়মটি দীর্ঘদিন ধরেই চালু রয়েছে ভারতীয় রেলে। তবে প্রচারের অভাবে অনেকেই জানেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেক সময় এমন হতেই পারে যিনি ট্রেনের টিকিট কেটেছেন তিনি কোনও কারণে যাত্রা করতে পারছেন না। তাঁর পরিবর্তে পরিবারের অন্য সদস্য বা বন্ধুকে যেতে হবে। এক্ষেত্রে টিকিট বাতিল করে নতুন করে টিকিট কাটা ছাড়া কী কোনও পন্থা নেই? এ ব্যাপারে রেল কী জানাচ্ছে বা রেলের কী নিয়ম? এই প্রশ্নগুলি ঘুরেফিরে আসে সাধারণ মানুষের মধ্যে। আসুন দেখে নেওয়া যাক এ বিষয়ে রেলের কী নিয়ম রয়েছে।

এক্ষেত্রে রেলের কী নিয়ম? 

রেলের নিয়ম বলছে, কোনও ব্যক্তির কনফার্ম টিকিট থাকলে সেই টিকিটে পরিবারের অন্য কোনও ব্যক্তি ভ্রমণ করতেই পারেন। আর সবচেয়ে মজার কথা বল নিয়মটি দীর্ঘদিন ধরেই চালু রয়েছে ভারতীয় রেলে। তবে প্রচারের অভাবে অনেকেই জানেন না। এবার জেনে নেওয়া যাক কী ভাবে তা সম্ভব। ভারতীয় রেলের নিয়ম বলছে, কোনও ব্যক্তির কাছে যদি দূরপাল্লার ট্রেনের কনফার্মড টিকিট থাকে, তবে তিনি তা শুধুমাত্র পরিবারের কোনও সদস্যকেই দিতে পারবেন। যেমন বাবা-মা, ভাইবোন, ছেলে-মেয়ে বা স্ত্রী। আর সেই টিকিট কোনও বন্ধু বা অফিসের সহকর্মীদের দেওয়া যায় না। তবে সেক্ষেত্রে পরিবারের সদস্য হিসেবে পরিচয়পত্র বা আধার কার্ড দেখানো বাধ্যতামূলক।

কী ভাবে টিকিট বদল করা সম্ভব?

টিকিটে যাত্রীদের নাম বদল করতে হলে প্রথমে ওই টিকিটের একটি প্রিন্ট কপি নিয়ে নিকটবর্তী রেল স্টেশনে যেতে হবে। সঙ্গে রাখতে হবে যার বা যাদের নামে টিকিট আছে তাঁদের এবং নতুন যাদের নাম টিকিটে যুক্ত হবে তাঁদের আধার কার্ড রাখতে হবে। ওই স্টেশনের রিজার্ভেশন কাউন্টার থেকেই টিকিটে যাত্রীর নাম পরিবর্তন করা সম্ভব। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে, শুধুমাত্র একবারই অন্য কাউকে (পরিবারের কাউকে) এই টিকিট ট্রান্সফার করতে পারবেন যাত্রী। এবং তা করতে হবে ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগেই।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের