নয়া GST কাঠামোতে দাম কমছে এসি ও টিভির, মোবাইলে নেই সাশ্রয়, জানুন কত লাভ?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পণ্য ও পরিষেবা কর (GST) নিয়ে দীর্ঘ বৈঠকের পরে বুধবার নতুন জিএসটি কাঠামো ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আগে জিএসটিতে চারটি কাঠামো ছিল। দুটি কাঠামো বাদ দিয়ে শুধু ৫ ও ১৮ শতাংশের স্তর রাখা হয়েছে। নতুন একটি স্তর ঢুকেছে, সেটি ৪০ শতাংশ। এই নতুন জিএসটির হারে প্রায় ১৭৫টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমতে পারে বলে জানা গিয়েছে। ২২ সেপ্টেম্বর নবরাত্রীর শুরু দিন থেকে এই নয়া স্ল্যাব কার্যকর হবে।

সার, চামড়ার জিনিস, বস্ত্র শিল্পে কমেছে জিএসটি। পনির, পাউরুটির উপরে জিএসটি শূন্য করা হয়েছে। দাম কমেছে হেয়ার অয়েল, শ্যাম্পু, শেভিং ক্রিম, সেলাই মেশিন, ভুজিয়া, চকলেট, টুথপেস্ট,টুথব্রাশ,জামা কাপড়ের। দাম কমেছে মোটরবাইক, ট্রাক্টর সহ একাধিক অটোর যন্ত্রাংশের। টেলিভিশন, ফ্রিজ, এয়ার কন্ডিশনের মতো বৈদ্যুতিন সামগ্রীর উপরও জিএসটি কমানোর কারণে এই সব পণ্যের দাম কিছুটা কমতে পারে। এসি-টিভিতে গড়ে আড়াই থেকে তিন হাজার টাকা দাম কমতে পারে। ১০০ গ্রাম মাখন কেনার খরচ মাত্র চার টাকা কমবে বলে মনে করা হচ্ছে। তবে জিএসটি হারে পরিবর্তন না হওয়ায় মোবাইলের দামে কোনও রদবদল হবে না।

জানা যাচ্ছে,  আইসক্রিম টাব প্রতি লিটারে ৩৩ টাকা, এক কেজি চকোলেট কেক ৯৪ টাকা কমতে পারে। ৩০০ টাকার সিনেমার টিকিটের ক্ষেত্রে সাশ্রয় হতে পারে ১৯ টাকা। এসির ক্ষেত্রে কমানো হয়েছে জিএসটি। সেচি ১৮ শতাংশ করা হয়েছে। এরপলে এসির দাম প্রায় তিন থএকে সাড়ে ৪ হাজার টাকা কমবে। দাম কমবে ডিশওয়াশারের। পাশাপাশি ৩২ ইঞ্চির বেশি টিভি সেটে জিএসটি ২৮ শতাংশ থেকে কমে হয়েছে ১৮ শতাংশ। কম করে ২ হাজার টাকা কমবে টিভির দাম। তবে পুজোর সময় জামাকাপড় বেশি দামে কিনতে খরচ বেশি হতে পারে। আড়াই হাজারের বেশি দামে জামাকপড় কিনলে তারজন্য অতিরিক্ত টাকা দিতে হবে।

বিলাসবহুল গাড়ির দাম বাড়বে বলে জানানো হয়েছে। তামাকজাত দ্রব্য, ঠাণ্ডা পানীয়, ব্যক্তিগত এয়ারক্রাফ্ট ৪০ শতাংশ জিএসটির আওতায় আনা হচ্ছে।

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?