ট্রেনেও এবার মহিলাদের জন্য আলাদা বসার জায়গা ও স্লিপার বার্থ!

আলাদা কামড়ার পর, এবার মহিলাদের জন্য ট্রেনে পৃথক বসার জায়গা বানাচ্ছে ভারতীয় রেল। মেট্রো, বাসে মহিলাদের জন্য সংরক্ষিত সিট আগেই ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আলাদা কামড়ার পর, এবার মহিলাদের জন্য ট্রেনে পৃথক বসার জায়গা বানাচ্ছে ভারতীয় রেল। মেট্রো, বাসে মহিলাদের জন্য সংরক্ষিত সিট আগেই ছিল। ট্রেনে শুধুমাত্র মহিলাদের জন্য আলাদা কামড়া ছিলই। কিন্তু নারী নিরাপত্তার কথা মাথায় রেখেই এবার ট্রেনে রাখা হচ্ছে মহিলাদের জন্য বসার আসন। তবে লোকাল ট্রেনে নয়, দূরপাল্লার ট্রেনে থাকবে মহিলাদের জন্য সংরক্ষিত আসন। এমনকি মহিলাদের জন্য আলাদা স্লিপার বার্থ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।

এই বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ জানিয়েছেন, দূরপাল্লার ট্রেনগুলিতে মহিলা যাত্রীদের জন্য আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে, ভারতীয় রেল ইতিমধ্যেই বিশেষ বার্থ বরাদ্দ করতে শুরু করেছে। এছাড়া বেশ কয়েকটি অন্য সুবিধাও শুরু করতে শুরু করেছে রেল। জানা গিয়েছে, দূরপাল্লার কিছু ট্রেন ও মেইল ট্রেনে মহিলাদের জন্য ৬ টি স্লিপার বার্থ ক্লাস বরাদ্দ করা হয়েছে। এসি কোচেও আলাদা স্লিপার বার্থের ব্যবস্থা করা হয়েছে। গরীব রথ, রাজধানী, দুরন্ত সহ সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ট্রেনগুলিতে রাখা হচ্ছে এই বিশেষ ব্যবস্থা। এছাড়াও প্রতিটি স্লিপার কোচে ৬ থেকে ৭টি লোয়ার বার্থ, শীততাপ নিয়ন্ত্রিত ৩ টিয়ার এসি কোচে ৪ থেকে ৫ টি লোয়ার বার্থ, শীতাতপ নিয়ন্ত্রিত ২ টিয়ার এসি কোচে ৩ থেকে ৪ টি লোয়ার বার্থ রাখা হচ্ছে, মহিলা প্রবীণ নাগরিক, ৪৫ ঊর্ধ্ব ও গর্ভবতী মহিলাদের জন্যও বার্থ রাখা হচ্ছে, বলে জানিয়েছেন রেলমন্ত্রী। তবে আগামী দিনে হিসেব করেই কোন ট্রেনে কটি ও কী ধরণের কোচ বা কামরা রয়েছে, তার উপর ভিত্তি করেই এই বার্থ কমা বা বৃদ্ধি পাওয়া নির্ভর করবে। মেট্রোতেই দেশের বিভিন্ন জায়গায় মহিলাদের জন্য আলাদা সংরক্ষিত আসন থাকে।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান