প্রথম ভারতীয় হিসেবে ৫.২১ কোটির ল্যাম্বরগিনি উরুস কিনলেন রাম কাপুর

রবিবার অভিনেতা শোরুমে থেকে তাঁর নতুন ল্যাম্বোরগিনি উরুস এসই-এর সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলিতে তার স্ত্রী গৌতমী কাপুরকেও দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা রাম কাপুর সম্প্রতি বিলাসবহুল ল্যাম্বারগিনি গাড়ি কিনেছেন। সঙ্গে তিনিই এই গাড়ির মালিক হিসেবে ভারতের প্রথম অভিনেতা হয়ে উঠলেন। একটি ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে অভিনেতা রাম কাপুর বিষয়টি জানালেন। তবে অভিনেতা মাঝেমধ্যেই তাঁর বিলাসবহুল গাড়ির আভাস দেন, এবার তিনি তাঁর গাড়ির সংগ্রহে বিলাসবহুল ছোঁয়া যোগ করলেন। সম্প্রতি তিনি ল্যাম্বোরগিনি উরুস এসই-এর গর্বিত মালিক হয়েছেন। ২০২৪ সালে ভারতে আনুষ্ঠানিক ভাবে ল্যাম্বারগিনির উরুস এসই চালু করা হয়েছিল।

যার ফলে ভারত থেকেই তিনি তাঁর দামি বিলাসবহুল গাড়িতে ক্রয় করেছেন। রবিবার অভিনেতা শোরুমে থেকে তাঁর নতুন ল্যাম্বোরগিনি উরুস এসই-এর সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলিতে তার স্ত্রী গৌতমী কাপুরকেও দেখা গিয়েছে। পাশাপাশি একই ছবি শোরুম থেকেও পোস্ট করা হয়েছে। রাম কাপুর প্রায় ৫.২১ কোটি টাকা মূল্য দিয়ে এই গাড়িটি কিনেছেন। গাড়িটির রঙ আকর্ষণীয় ভার্দে ঘিয়া, সঙ্গে কমলা রঙের টাচ রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ল্যাম্বোরগিনি উরুস এসই (৪.০-লিটার) নতুন উপাদানগুলির মধ্যে রয়েছে একটি ভাসমান বনেট, উন্নত ম্যাট্রিক্স এলইডি প্রযুক্তি সহ মসৃণ হেডলাইট ক্লাস্টার, একটি পুনরায় ডিজাইন করা বাম্পার এবং সামনের গ্রিল এবং একটি পুনর্নির্মিত পিছনের ডিফিউজার। এটি একটি প্লাগ-ইন হাইব্রিড সিস্টেম দিয়ে সজ্জিত যা 25.9kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক দ্বারা চালিত।

 

তবে ল্যাম্বোরগিনি উরুস এসই-ই নয়, রাম কাপুরের কাছে পোর্শে ৯১১, পোর্শে ৯১১ টার্বো এস, ফেরারি পোর্টোফিনো এম, রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি, মার্সিডিজ-এএমজি জি ৬৩-এর মতো একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে। সম্প্রতি রাম কাপুর মাত্র ১৮ মাসে ৫৫ কেজি ওজন কমিয়ে শিরোনামে এসেছিলেন। যদিও তাঁকে অনেকেই কটাক্ষ করে বলেছিলেন যে, তিনি ওজন কমানোর ওষুধ – ওজেম্পিক খেয়ে এত ওজন কমাতে পেরেছেন। কিন্তু রাম কাপুর গুজবগুলির তীব্র নিন্দা করে জানিয়েছেন, এই রূপান্তর তাঁর কঠোর পরিশ্রমের ফল। কর্মক্ষেত্রে, রামকে পরবর্তীতে প্রশংসিত আমেরিকান সিরিজ “মঙ্ক”-এর আনুষ্ঠানিক ভারতীয় রূপান্তর “মিস্ত্রি”-তে দেখা যাবে। এই শোতে, তিনি একজন গোয়েন্দার ভূমিকায় অভিনয় করবেন। মিস্ত্রির প্রিমিয়ার হবে ২৭ জুন থেকে JioHotstar-এ।

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ইমরান হাশমি, কেমন আছেন অভিনেতা?

গালওয়ানে ভারতের সেনাদের উপরে হামলার নেতৃত্বে থাকা সেনা আধিকারিক বরখাস্ত

ঘটকপুকুরে পণ্যবাহী গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ, সাসপেন্ড সার্জেন্ট-সহ ২ পুলিশকর্মী

‘স‍ৎ মানুষ’, ইমরান খানের মুক্তির দাবি করতে গিয়ে অঝোরে কাঁদলেন জাভেদ মিয়াঁদাদ

‘বিশ্বকাপের জন্য জোর করে গর্ভপাত করানো হয়,’ পাক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন স্ত্রীয়ের

বিস্কুট ‘চুরি’! হনুমানকে গুলি করে খুন, চাঞ্চল্য বাঁকুড়ায়

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি